সর্বশেষ
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
২১ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
আত্মহত্যার প্ররোচনা মামলা: গাজী নজরুল ও প্রথম স্ত্রীর ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ
ই/সরাইলি হা/মলায় গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে আল্লাহর নামে জিকিরে মগ্ন অবস্থায় থাকা এক ফি/লিস্তিনি নারীর লাশ উদ্ধার

শেষ বলে অবিশ্বাস্য ছক্কা-শক্তিশালী রংপুরকে হারিয়ে ইতিহাস গড়ল সিলেট

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

স্পোর্টস ডেস্ক: শেষ বল, প্রয়োজন ৬ রান—চাপের এমন মুহূর্তে চোখধাঁধানো এক ছক্কায় রংপুর রাইডার্সের বিদায় নিশ্চিত করে সিলেট টাইটানসের ইতিহাস গড়ে দিলেন ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকস। নাটকীয় এই জয়ে বিপিএলের ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখল সিলেট।
শেষ ওভারে ম্যাচ জমিয়ে তুলেছিলেন রংপুরের পেসার ফাহিম আশরাফ।

৬ বলে প্রয়োজন ছিল ৯ রান। প্রথম বলে ডাবল, পরের দুই বলে টানা ডট-রংপুরের ডাগআউটে তখন জয়ের আশার আলো। চতুর্থ বলে মঈন আলীকে আউট করে রংপুরকে স্বপ্ন দেখান ফাহিম। কিন্তু শেষ বলেই সব বদলে যায়।

১ বলে ৬ রানের সমীকরণে কাভারের ওপর দিয়ে দুর্দান্ত ছক্কা হাঁকিয়ে নায়ক বনে যান ক্রিস ওকস। বল বাউন্ডারি ছাড়াতেই সিলেটের ডাগআউট থেকে উচ্ছ্বাসে মাঠে ছুটে আসেন মেহেদী হাসান মিরাজ ও পারভেজ হোসেন ইমনরা। বিপরীতে, জয় হাতছাড়া হওয়ায় রংপুর শিবিরে নেমে আসে হতাশার ছায়া—কয়েকজন ক্রিকেটার মাঠেই বসে পড়েন।

১১২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ছন্দ হারায় সিলেট। দলীয় ৪৪ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। সেখান থেকে স্যাম বিলিংস ও মিরাজের ৫০ রানের জুটি ম্যাচে ফেরায় সিলেটকে। তবে মাত্র ৩ রানের ব্যবধানে এই দুজন ফিরলে আবার নাটকীয় মোড় নেয় ম্যাচ। শেষ পর্যন্ত ওকসের ঠাণ্ডা মাথার ব্যাটিংয়েই আসে কাঙ্ক্ষিত জয়।

সিলেটের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন স্যাম বিলিংস। রংপুরের পক্ষে মুস্তাফিজুর রহমান ও আলিস আল ইসলাম নেন ২টি করে উইকেট। পাঁচজন বোলারই উইকেট পেলেও শেষ হাসি হাসতে পারেনি রংপুর।
রংপুরের ব্যাটিং বিপর্যয়।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধস নামে রংপুরের ইনিংসে। ৬৩ রানের মধ্যেই ৫ উইকেট হারায় ২০১৭ সালের চ্যাম্পিয়নরা। পরে মাহমুদউল্লাহ রিয়াদ ও খুশদিল শাহের জুটিতে শতরান পার করে দল। মাহমুদউল্লাহ সর্বোচ্চ ৩৩ এবং খুশদিল ৩০ রান করেন। ১৪ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন সিলেটের পেসার খালেদ আহমেদ।

এই পরাজয়ে বিপিএলের টানা চতুর্থ আসরেও শেষ চারে থামতে হলো রংপুর রাইডার্সকে। অন্যদিকে সিলেট টাইটানসকে ফাইনালে উঠতে হলে আরও একটি বাধা টপকাতে হবে। দ্বিতীয় কোয়ালিফায়ারে তাদের প্রতিপক্ষ আজ রাতেই নির্ধারিত হবে—চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্সের মধ্যকার প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলটির বিপক্ষে খেলবে সিলেট।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩২
সূর্যোদয়ভোর ৫:৪৭
যোহরদুপুর ১১:৫১
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৫:৫৪
এশা রাত ৭:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩২
সূর্যোদয়ভোর ৫:৪৭
যোহরদুপুর ১১:৫১
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৫:৫৪
এশা রাত ৭:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত