সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

১০ বছর ধরে পাথর ভেবে বিধ্বংসী বোমার ওপর ধোয়া হচ্ছিল কাপড়! অতঃপর…

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের রামু উপজেলায় দীর্ঘ এক দশক ধরে পাথর ভেবে ব্যবহার করা একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বছরের পর বছর ধরে ওই বস্তুটির ওপর কাপড় ধোয়ার কাজ চললেও কেউ বুঝতে পারেনি এটি হতে পারে একটি বিধ্বংসী অবিস্ফোরিত বোমা।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা তচ্ছাখালী (৮ নম্বর ওয়ার্ড) এলাকায় স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি হেফাজতে নেয়।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি অবিস্ফোরিত বা অকার্যকর বোমা হতে পারে। বস্তুটি বর্তমানে নিরাপত্তা নজরদারির মধ্যে রাখা হয়েছে।

তিনি আরও জানান, বিষয়টি সেনাবাহিনীকে অবহিত করা হলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বোমাটির ভেতরে বিস্ফোরক রয়েছে কি না এবং এটি কতটা ঝুঁকিপূর্ণ—তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয়দের দাবি, প্রায় ১০ বছর আগে পাশের একটি পুকুর থেকে বস্তুটি উদ্ধার করা হয়। তখন সেটিকে সাধারণ পাথর ভেবে পুকুরপাড়ে রেখে দেওয়া হয় এবং দীর্ঘদিন ধরে সেটির ওপর কাপড় ধোয়ার কাজে ব্যবহার করা হচ্ছিল।

এদিকে রামুর ইতিহাস গবেষক ও আইনজীবী শিরূপন বড়ুয়া বলেন, বস্তুটির গঠন ও আকৃতি দেখে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত বোমা বলেই মনে হচ্ছে। সে সময় জাপানি বাহিনী এই অঞ্চলে এমন বোমা ব্যবহার করেছিল।

তিনি বলেন, যদি এতে বিস্ফোরক থেকে থাকে, তাহলে জননিরাপত্তার স্বার্থে এটি নিষ্ক্রিয় করা জরুরি। আর যদি বিস্ফোরক না থাকে, তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মারক হিসেবে সংরক্ষণের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা বলছেন, সামান্য অসতর্কতায় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারত।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত