সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

ইরানের বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ: নিহত বেড়ে ১৪, আহত ৭৫০ ছাড়াল!

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের শহিদ রাজি বন্দরে ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে, আহত হয়েছেন ৭৫০ জনেরও বেশি। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে দেশটির বৃহত্তম ও আধুনিক এই বন্দরে বিশাল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের জরুরি সেবার মুখপাত্র বাবাক ইয়াকতেপেরেস্ট। আহতদের হরমুজগান প্রদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিকভাবে বিস্ফোরণের পর নাশকতার আশঙ্কা করা হলেও, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র হোসেন জাফারি জানিয়েছেন, কোনো নাশকতার প্রমাণ মেলেনি। তিনি জানান, কনটেইনারের ভেতর থাকা রাসায়নিক পদার্থ থেকেই বিস্ফোরণ ঘটে। পাশাপাশি গুজবে কান না দিয়ে সরকারি তথ্যের জন্য অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন তিনি।

ভয়াবহ বিষাক্ত ধোঁয়ার কারণে উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, প্রায় ৫০ কিলোমিটার দূর থেকেও কম্পন অনুভূত হয়।

সরকারি বার্তাসংস্থা ফার্স নিউজ জানিয়েছে, ছোট একটি আগুন থেকেই বিস্ফোরণের সূত্রপাত হয়, যা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। প্রচণ্ড গরম এবং দাহ্য পদার্থের কারণে আগুনের ভয়াবহতা বেড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণস্থলে সালফারের মতো গন্ধ পাওয়া গেছে এবং একাধিক বিস্ফোরণ ঘটেছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, বিস্ফোরিত কনটেইনারগুলোর ভেতরে ঠিক কী ছিল, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

ইরানি বার্তাসংস্থা ইরনার বরাতে জানা গেছে, শহিদ রাজি বন্দরটি ইরানের সবচেয়ে আধুনিক সামুদ্রিক বন্দরগুলোর একটি। এটি হরমুজ প্রণালির উত্তর দিকে, বন্দর আব্বাস শহর থেকে প্রায় ২৩ কিলোমিটার পূর্বে অবস্থিত। উল্লেখ্য, হরমুজ প্রণালি দিয়েই বিশ্বে সরবরাহ হওয়া মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত