
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) এখন আর কার্যকর নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষায়, দুই দেশের মধ্যকার ওই চুক্তির কার্যকারিতা সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে।
বুধবার (৮ জুলাই) তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটোর শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন।
চুক্তির ভবিষ্যৎ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তার মতে এই সমঝোতা এখন অতীতের বিষয়। সাম্প্রতিক সামরিক উত্তেজনার পর দুই দেশের মধ্যে সম্পর্কের নতুন মোড়ে এমন মন্তব্যকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।
এর আগে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের অভ্যন্তরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে অভিযান চালিয়েছে। তিনি বলেন, এই হামলায় এমন ব্যক্তিদের লক্ষ্য করা হয়েছে, যাদের যুক্তরাষ্ট্র নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সর্বশেষ অভিযানে ইরানের অভ্যন্তরে ৮০টির বেশি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোর বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
তেহরান জানিয়েছে, মার্কিন হামলার প্রতিক্রিয়ায় তাদের নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে এই পাল্টা অভিযান পরিচালিত হয়েছে। ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।
সূত্র: আল জাজিরা



























