
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে নিয়ে এক মন্তব্য করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন। এক জনসম্মুখের বক্তব্যে তিনি রসিকতার সুরে বলেন, “মেলোনি আমার প্রতি অতিরিক্ত আসক্ত। মনে হয় তার ওপর নিষেধাজ্ঞা দেওয়া উচিত।
ট্রাম্পের এই মন্তব্যের পরপরই আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে উপস্থিত অনেকেই মন্তব্যটিকে রাজনৈতিক বক্তব্যের পরিবর্তে হালকা রসিকতা হিসেবে দেখেছেন।
এর আগে ট্রাম্প ও মেলোনির একাধিক বৈঠক ও কূটনৈতিক যোগাযোগ আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার বিষয় হয়ে উঠেছিল। বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে দুই নেতার মধ্যে ঘনিষ্ঠ রাজনৈতিক সমন্বয়ও লক্ষ্য করা গেছে।
ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য নিয়ে ইতালির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। বিশ্লেষকদের মতে, এটি ছিল জনসমাবেশে দেওয়া ট্রাম্পের স্বভাবসুলভ ব্যঙ্গাত্মক মন্তব্য, যা রাজনৈতিক বিতর্কের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে।



























