সর্বশেষ
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
আন্তর্জাতিক
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম
ইসলামী ব্যাংক নিয়ে ‘জোরজবরদস্তি’ করলে ভালো ফল হবে না: ডা. শফিকুর রহমান
বিদ্যুতের দাম আবারও বাড়ছে? আজই আসছে নতুন মূল্যহার ঘোষণা

কোনো শিক্ষক যদি খাতা মূল্যায়নের সময় অতিরিক্ত নম্বর প্রদান করেন, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবেঃ শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

শিক্ষাঙ্গন ডেস্ক: দেশের শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর অবস্থান নিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, খাতা মূল্যায়নে অবহেলা বা অতিরিক্ত নম্বর দেওয়ার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট পরীক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (৪ এপ্রিল) কুমিল্লা শিল্পকলা একাডেমিতে কুমিল্লা অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় শিক্ষা বোর্ডের কর্মকর্তাসহ বিভিন্ন কেন্দ্রের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, “যদি কোনো শিক্ষক খাতা দেখায় অবহেলা করেন বা অযৌক্তিকভাবে বেশি নম্বর দেন, তাহলে বিষয়টি যাচাই করা হবে এবং প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, এবার থেকে শুধু পাবলিক পরীক্ষা নয়, চাকরিসহ সব ধরনের পরীক্ষায় নকল ও অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

তিনি উল্লেখ করেন, ইতোমধ্যে পাবলিক পরীক্ষা সংক্রান্ত আইন সংশোধন করা হয়েছে, যাতে অনিয়মের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। প্রয়োজনে আকস্মিকভাবে তদারকি বাড়ানো হবে এবং সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগও করা হতে পারে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষা খাতকে সৎ ও স্বচ্ছ রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি অতীতের নকল সংস্কৃতির কথা তুলে ধরে বলেন, “একসময় শিক্ষকরা নকলকে সহায়তা করতেন, আবার কোনো সময় আমরা তা বন্ধ করতে পেরেছিলাম।

কিন্তু পরে আবার সেই প্রবণতা ফিরে এসেছে। এবার আমরা দৃঢ়ভাবে নকলমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই।”তিনি জোর দিয়ে বলেন, বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে কাজ করছে এবং একটি সুশৃঙ্খল ও নৈতিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করাই তাদের লক্ষ্য।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত