সর্বশেষ
ইরান অভিযানে যুদ্ধবিমান ভূপাতিতের খবর শুনে ক্ষোভে চিৎকার করে উঠতেন ডোনাল্ড ট্রাম্প
বিদ্যুৎ সংকটে ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা, এসএসসি পরীক্ষার্থীরা চরম ভোগান্তিতে: সংসদে সালাহউদ্দিন আইউবীর অভিযোগ
১২টি যু’দ্ধজাহাজ, ১০ হাজার সেনা ও যু’দ্ধবিমান নিয়ে হরমুজে কঠোর অবরোধ, বাড়ছে উত্তেজনা
এবার এসএসসি পরীক্ষার কেন্দ্রে প্রবেশে নতুন নির্দেশনা দিলো ঢাকা শিক্ষা বোর্ড
অতিরিক্ত চিনি শিশুর বুদ্ধি ও স্মৃতিশক্তিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, সতর্ক করছে গবেষণা
ইসরায়েল জানে কীভাবে বিজয় ছিনিয়ে আনতে হয়, মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা
আরও ১৭১ জন খেলোয়াড় পাচ্ছেন ক্রীড়া ভাতা, মাসে এক লাখ টাকা করে সুবিধা বাড়াচ্ছে সরকার
হরমুজ প্রণালিতে ভারতীয় দুই জাহাজে হামলা, দিল্লির কড়া কূটনৈতিক প্রতিক্রিয়া
রাজনৈতিক স্বার্থে ১৭ বছর মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন
অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ রাখার ঘোষণা, কঠোর হুঁশিয়ারি ইরানের বিপ্লবী গার্ডের
চাঁদপুরে বিভিন্ন দলের ২০০’র বেশি নেতাকর্মীর এনসিপিতে যোগদান, মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে কর্মসূচি ঘিরে আলোচনার সৃষ্টি
যুদ্ধবিরতির মাঝেই লেবাননে ইসরায়েলের নতুন হামলা, বাড়ছে উত্তেজনা
দেশের মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে বললেন মাননীয় স্পিকার

ড. ইউনূসের বিরুদ্ধে মামলা স্থগিত করা ও অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে প্রধানমন্ত্রীর উদ্দেশে শতাধিক নোবেলজয়ী ব্যক্তিদের খোলা চিঠি

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান শ্রম আইন লঙ্ঘন ও দুর্নীতির মামলা নিয়ে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে খোলা চিঠি লিখেছেন সারা বিশ্বের সুনামধন্য ও সমাদৃত দেড় শতাধিক বিশিষ্ট জনপ্রিয় ব্যক্তি। এদের মধ্যে রয়েছেন শতাধিক বিখ্যাত নোবেল বিজয়ী ব্যাক্তিরাও।

সোমবার ২৮ আগষ্ট যুক্তরাষ্ট্রের শিকাগোভিত্তিক জনসংযোগ প্রতিষ্ঠান সিজিয়ন পিআর নিউজওয়্যারের একটি আন্তর্জাতিক ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ এ চিঠিটি প্রকাশ করা হয়। চিঠিদাতাদের মধ্যে রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, আলগোর,নাদিয়া মুরাদ, তাওয়াক্কুল কারমান,মারিয়া রেসা,শিরিন এবাদি, হুয়ান ম্যানুয়েল সান্তোস-সহ শান্তিতে নোবেল বিজয়ী ১৪ জন জনপ্রিয় ব্যাক্তিরা। আরো রয়েছেন জোসেফ স্টিগলিৎজসহ অর্থনীতিতে নোবেল বিজয়ী ৭ জন, চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ী ২৯ জন, রসায়নে নোবেল বিজয়ী ২৮ জন, পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী ২২ জন এবং ওরহান পামুক, জে এম  কোয়েৎসেসহ  সাহিত্যে  নোবেল  বিজয়ী ৪ জন,
জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, যুক্তরাজ্যের ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা ধনকুবের স্যার রিচার্ড ব্রানসনসহ বিভিন্ন দেশের সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, শীর্ষস্থানীয় ব্যবসায়ী এবং সামরিক ব্যক্তিরা রয়েছেন চিঠিদাতাদের তালিকায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে চিঠিতে যা বলা হয়েছে…..

প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আমরা আপনার কাছে লিখছি নোবেল বিজয়ী, নির্বাচিত জনপ্রতি এই থ্যরনিধি, ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতৃত্বস্থানীয় এবং বাংলাদেশের বন্ধু হিসেবে। ১৯৭১ সালে স্বাধীনতার পর থেকে আপনার দেশ যেভাবে প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছে আমরা অবশ্যই সেটির প্রশংসা করছি।

যদিও সম্প্রতি বাংলাদেশে মানবাধিকার ও গণতন্ত্রের প্রতি যে হুমকি দেখা গিয়েছে, তা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা বিশ্বাস করি, বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এবং দেশের প্রথম সারির দলগুলোর কাছে গ্রহণযোগ্য হওয়াটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশে বিগত দুটি নির্বাচনই বৈধতার অভাব রয়েছে। বর্তমান পরিস্থিতিতে মানবাধিকারের প্রতি যেসব হুমকি রয়েছে, তার মধ্যে যেটি আমাদের উদ্বিগ্ন করে তুলেছে তা হলো শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা। আমরা এটি বিশ্বাস করে শঙ্কিত যে সম্প্রতি তাকে ধারাবাহিক বিচারিক হয়রানির লক্ষ্য করা হয়েছে । তার নিরাপত্তা ও স্বাধীনতা নিয়ে উদ্বেগ জানিয়ে ৪০ জন বিশ্বনেতা আপনার কাছে যে চিঠি লিখেছিলেন, তার ওপর ভিত্তি করেই এই চিঠি লিখা হয়েছে।

আমরা সম্মানের সহিত আপনার প্রতি অবিলম্বে অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রম স্থগিতের আহ্বান জানাচ্ছি। এরপর আন্তর্জাতিকভাবে আইনবিশেষজ্ঞ হিসেবে স্বীকৃত ব্যক্তিদের নিয়ে একটি নিরপেক্ষ বিচারক প্যানেলের মাধ্যমে তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলো পর্যালোচনা করা হোক।
আমরা আত্মবিশ্বাসী যে দুদক ও শ্রম আইনে যেসব মামলা চলছে, সেগুলো পর্যালোচনা করলে তিনি খালাস পাবেন।
অধ্যাপক ইউনূস যে কাজ করেন, তা আমাদের সবার জন্য অনুপ্রেরণাদায়ক। সামাজিক ব্যবসা কীভাবে আন্তর্জাতিক অগ্রগতি আনতে পারে, তা তিনি দেখিয়েছেন। এর মধ্য দিয়ে শতভাগ দারিদ্র্য বিমোচন, বেকারত্ব দূর করা এবং কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামিয়ে আনার ক্ষেত্রে অগ্রগতির বিষয় রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও বাংলাদেশিরা কীভাবে বৈশ্বিক অগ্রগতিতে অবদান রাখছে, তার নেতৃত্বস্থানীয় দৃষ্টান্ত তিনি। কোনো ধরনের নিপীড়ন ও হয়রানি ছাড়া স্বাধীনভাবে তিনি পথপ্রদর্শনমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখতে পারবেন বলে আমরা আশাবাদী।

আমরা আশা করি, আপনি এসব আইনগত বিষয়ের যথাযথ, নিরপেক্ষ ও ন্যায্যতা নিশ্চিতে ভূমিকা রাখবেন। পাশাপাশি একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করবেন। একই সঙ্গে সব ধরনের মানবাধিকার রক্ষার প্রতি সম্মান নিশ্চিত করবেন। সামনের দিনগুলোতে এসব বিষয়ের সমাধান দেখার জন্য বিশ্বব্যাপী লাখ লাখ মানুষ নজর রাখছে। সে কাতারে আমরাও রয়েছি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:১৫
সূর্যোদয়ভোর ৫:৩৩
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:২৫
মাগরিবসন্ধ্যা ৬:২২
এশা রাত ৭:৪০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:১৫
সূর্যোদয়ভোর ৫:৩৩
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:২৫
মাগরিবসন্ধ্যা ৬:২২
এশা রাত ৭:৪০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত