সর্বশেষ
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন
স্পেনের বিশ্বজয়ে উল্লাসে মাতোয়ারা অ/ভিশপ্ত ইহুদীদের হামলায় পা হারানো ফি/ লিস্তিনি মা/জলুম মুসলিমরা
১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

তুমিও ফেল, ছয় মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রীর বক্তব্যে চাঞ্চল্য

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: পলিটেকনিক শিক্ষার্থীদের নানা অভিযোগের মুখে অপ্রচলিত এক মন্তব্য করে আলোচনায় এসেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, সামনে পরীক্ষা, তুমিও ফেল, ছয় মাস পর আমিও ফেল, কারও বাঁচার উপায় নেই।

শনিবার (১১ এপ্রিল) সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত এক মতবিনিময় সভায় শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
সভায় শিক্ষার্থীরা তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন। মেকানিক্যাল বিভাগের এক শিক্ষার্থী অভিযোগ করেন, নিয়মিত ক্লাস না হওয়া এবং আধুনিক ল্যাব সুবিধার অভাবে তারা হাতে-কলমে শেখার সুযোগ পাচ্ছেন না।

এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষক জানান, পুরোনো অবকাঠামো ও প্রয়োজনীয় যন্ত্রপাতির ঘাটতির কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। বিষয়টি শুনে শিক্ষামন্ত্রী সমস্যার কারণ খতিয়ে দেখার আশ্বাস দেন।

আরেক শিক্ষার্থী অভিযোগ করেন, ইন্টার্নশিপের জন্য মানসম্মত শিল্পপ্রতিষ্ঠানে সুযোগ পাওয়া যাচ্ছে না। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী বলেন, শিল্পখাতের সঙ্গে সরকারের চুক্তি রয়েছে এবং শিক্ষার্থীদের বাস্তব প্রশিক্ষণের সুযোগ নিশ্চিত করতেই হবে।

কারিগরি শিক্ষার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী প্রকল্প গ্রহণ করে সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে। শিক্ষার্থীদের চাহিদা ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় রেখে পরিকল্পনা করা হবে বলেও জানান তিনি।

সভায় আরও জানানো হয়, পলিটেকনিকগুলোতে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার উদ্বেগজনক। এ সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান শিক্ষকরা। পাশাপাশি দীর্ঘদিন ধরে বেতন না পাওয়া কিছু শিক্ষকের বিষয়েও আলোচনা হয়, যেখানে তাদের পুনর্বহালের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দেন মন্ত্রী।

অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত