সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

দীপ্ত টিভির সম্প্রচার কর্মীকে হত্যার ঘটনায় ৫ আসামিকে ৪ দিনের রিমান্ড দিয়েছে আদালত

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: দীপ্ত টেলিভিশনের কর্মী তানজিলকে পিটিয়ে নির্মমভাবে হত্যার ঘটনা মামলায় গ্ৰেফতার হওয়া ৫ আসামিকে ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

আজ শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন।

এর আগে, আজ শুক্রবার সকালের দিকে এক সংবাদ সম্মেলনে এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতারের কথা জানান তেজগাঁও বিভাগের উপ কমিশনার (ডিসি) মো. রুহুল কবির খান। গ্ৰেফতার হওয়া ব্যক্তিরা হলেন, মো. আব্দুল লতিফ (৪৬), মো. কুরবান আলী (২৪) বাঁধন (২০) মাহিন (১৮) ও মোজাম্মেল হক কবির (৫২)

এ বিষয়ে ডিসি রুহুল কবির বলেন, প্রাথমিকভাবে এ ঘটনার সাথে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা মামুন এবং বিএনপি নেতা ও প্লিজেন্ট প্রোপার্টিজ লিমিটেডের কর্ণধার শেখ রবিউল আলম রবির প্রাথমিক সংশ্লিষ্টতা পাওয়া গিয়েছে। তদন্ত করে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাজধানীর রামপুরায় ফ্ল্যাট নিয়ে দ্বন্দ্বের জেরে জমির মালিকের ছেলে ও দীপ্ত টেলিভিশনের ব্রডকাস্ট বিভাগের কর্মরত তানজীল জাহান ইসলামকে পিটিয়ে হত্যা করে দুবৃত্তরা। পরে এ ঘটনায় ১৬ জনের নামে মামলা করে নিহত তানজিলের পরিবার।

পুলিশ জানায়, জমির মালিককে চুক্তির অংশ হিসেবে ৫টি ফ্ল্যাট দেয়ার কথা ছিল প্লিজেন্ট প্রোপার্টিজ লিমিটেডের। তবে তারা দুটি ফ্ল্যাট হস্তান্তর করে। বাকি তিনটির ফ্ল্যাটের মধ্যে একটি অবৈধভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা মামুনের শ্বশুর কাছে বিক্রি করে কোম্পানিটির কর্নধার রবি। ফ্ল্যাটটি তারা অবৈধভাবে দখল করে রেখেছিল। এ নিয়ে গত তিনবছর ধরেই দ্বন্দ্ব চলে আসছিল। এই দ্বন্দ্বের জেরেই গতকাল বৃহস্পতিবার সকালে সেই ফ্ল্যাটে হামলা চালিয়ে দীপ্ত টিভির তানজিলকে তামিমকে গুরুতর আহত করা হয়। পরে হাসপাতালে নিয়ে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত