সর্বশেষ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম

পালাইছেরে পালাইছে খু’নি হাসিনা পালাইছে’ ধ্বনিতে উল্লাসে ফেটে পড়ে চট্টগ্রাম

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

জুলাই গণঅভ্যুত্থান ডেস্ক: বন্দরনগরী চট্টগ্রামজুড়ে ছিল থমথমে পরিবেশ। সকাল থেকে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবির টহলে শহরজুড়ে আতঙ্ক আর নীরবতা। রাস্তাঘাট ফাঁকা, দোকানপাট বন্ধ, মানুষ ঘরেই বন্দি।

ঠিক দুপুর ১টা ৪০ মিনিট। হঠাৎ কাজির দেউড়ি মোড়ে জাতীয় পতাকা হাতে কিছু তরুণ-তরুণী চিৎকার করে ওঠে: “পালাইছে! খুনি হাসিনা পালাইছে!” মুহূর্তেই সেই স্লোগান ছড়িয়ে পড়ে চারদিকে। গুজব নয়, সত্য খবর যে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন, তা নিশ্চিত হতেই চট্টগ্রামজুড়ে ছড়িয়ে পড়ে বিজয়ের উল্লাস।

সেই মুহূর্তে অনেকেই সিজদায় পড়ে যান, কেউ কোলাকুলি করেন, আবার কেউ কান্নায় ভেঙে পড়েন। যেন ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে বন্দরনগরীর প্রতিটি অলিতে-গলিতে।

রিকশাচালক আনোয়ার হোসেন বললেন, “ভাই, কত মার খাইছি, গালি খাইছি পুলিশের। আজ মনে হইতেছে সত্যি সত্যি স্বাধীন হইলাম।”

খুলশীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বললেন, “স্বাধীনতার নামে যে মাইয়া দেশটারে বন্দি বানাইছিল, তার পতন দেখে মরলেও আফসোস নাই।”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা আবদুল্লাহ আল নোমান জানালেন, দুপুরে শহরে ঢোকার পর খবর পেয়ে সবাই কান্না ও চিৎকারে ফেটে পড়ে। “এই দিনটা আমরা শুধু ইতিহাসের পাতায় নয়, হৃদয়ে লিপিবদ্ধ রাখব,” বলেন তিনি।

সেই দিন নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম শহরের বিভিন্ন মোড়ে আন্দোলনের প্রস্তুতি নিয়ে ছিলেন। দুপুরে খবর শোনার পর তিনি বলেন, “পাশে থাকা এক তরুণ কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরল আমাকে। এই কান্না আর এই মুহূর্ত, আমি কোনোদিন ভুলব না।”

শিবির নেতা তানজীর হোসেন জুয়েল বলেন, “সকাল থেকে আমরা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ছিলাম প্রস্তুত। যখন খবর এলো শেখ হাসিনা দেশ ছেড়েছে, তখন কেউ চিৎকার করছিল, কেউ পতাকা আনছিল, কেউ হাঁটু গেড়ে বসে কাঁদছিল।”

তিনি আরও বলেন, “এটা শুধু একজন শাসকের দেশত্যাগ ছিল না। এটা ছিল বুকের ভেতরে জমে থাকা ১৫ বছরের কষ্টের বিস্ফোরণ।”

৫ আগস্টের সেই দুপুরটি শুধু একটি সরকারের পতন নয়, ছিল একটি জাতির মুক্তির নিঃশ্বাস। চট্টগ্রামের প্রতিটি রাস্তায়, মানুষের চোখে, অশ্রু আর উল্লাসে লেখা হয়েছিল এক নতুন ইতিহাস।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত