সর্বশেষ
ই/সরাইলি হা/মলায় গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে আল্লাহর নামে জিকিরে মগ্ন অবস্থায় থাকা এক ফি/লিস্তিনি নারীর লাশ উদ্ধার
২০ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের বাজার দর কত?
করোনার ৪০ হাজার কোটি টাকার ব্যয়ের নথি নিয়ে প্রশ্ন, ফেরত আসেনি ১২০০ কোটি
আজ প্রিয়তমা স্ত্রীর প্রতি ভালোবাসা ও প্রশংসা প্রকাশের বিশেষ দিন
জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জনের ৩ দিনের রিমান্ড
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ ৩৪ হাজার টাকা
যে কোনো সময় এক দফায় রূপ নিতে পারে দাবি: জামায়াত আমির
১৯ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের বাজার দর কত?
আজ টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসী যুবকের মৃত্যু টাইমস নিউজ
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
মার্কিন অর্থনৈতিক চাপে কোণঠাসা ইরান, কমছে হরমুজকে ঘিরে তেহরানের দরকষাকষির শক্তি
অগ্নিকাণ্ডে বাংলাদেশি রোগীরদের মৃত্যুর ঘটনায় ভারতে চিকিৎসা নিতে রোগীর ভাটা; চাপে কলকাতার হাসপাতালগুলো
গ্রিসে এয়ার শোতে ফ্যান্টম যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত দুই পাইলট

বিচার ব্যবস্থার ওপর আস্থা হারাচ্ছে মানুষ, ধর্ষণের বিচারও চায় না অনেক পরিবার: হাসনাত আব্দুল্লাহ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: দেশের বিচারব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, অনেক পরিবার এখন ধর্ষণের ঘটনার বিচার চাইতেও আগ্রহ হারিয়ে ফেলছে।

কুমিল্লার মনোহরগঞ্জে আয়োজিত এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, মানুষ মনে করছে বিচার চাইলেও শেষ পর্যন্ত ন্যায়বিচার পাওয়া যাবে না। সামাজিক যোগাযোগমাধ্যমে কিছুদিন আলোচনা হলেও পরে সবকিছু থেমে যায়, কিন্তু ভুক্তভোগীরা বিচার থেকে বঞ্চিতই থেকে যায়।

তিনি বলেন, দেশের বিভিন্ন খাতে জনগণের জন্য যে সেবা দেওয়া হচ্ছে, সেসব সেবার ওপর দায়িত্বশীল ব্যক্তিদের নিজেদেরই আস্থা নেই। সরকারি হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা খাতে দুর্বলতা ও অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, সাধারণ মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে।

তরুণ সমাজ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, অনলাইন জুয়া ও মাদকের বিস্তার তরুণদের ভবিষ্যৎকে ঝুঁকির মধ্যে ফেলছে। সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ অস্ত্র প্রবেশের বিষয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, জনগণ যেন ন্যায়বিচার ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হয়, সেজন্য রাষ্ট্রীয় ব্যবস্থায় কার্যকর পরিবর্তন প্রয়োজন। বিচারব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করারও আহ্বান জানান তিনি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩১
সূর্যোদয়ভোর ৫:৪৭
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৫:৫৬
এশা রাত ৭:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩১
সূর্যোদয়ভোর ৫:৪৭
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৫:৫৬
এশা রাত ৭:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত