সর্বশেষ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম

ভারতের রক্তচক্ষু উপেক্ষা করে অবশেষে হাসিনার ফাঁসির রায়! দেশব্যাপী খুশির বন্যা

Our Times News

হাসিনার ফাঁসি রায়ের সংবাদ

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুন্যাল মৃত্যুদণ্ড ঘোষণা করেছে। অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ায় তার সাজা লঘুদণ্ড হিসেবে পাঁচ বছরের কারাদণ্ড নির্ধারণ করা হয়েছে।

সোমবার পৌনে তিনটার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুন্যাল-১-এর বিচারক বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

রায়ে বলা হয়, শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে সরাসরি জড়িত ছিলেন। তার নির্দেশে দেশজুড়ে ব্যাপক এবং পদ্ধতিগত দমনপীড়ন চালানো হয়, যার ফলে দেড় হাজারের বেশি মানুষ নিহত এবং ২৫ হাজারের বেশি আহত হয়েছেন। এছাড়া আশুলিয়ায় ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে ছাত্রদের গুলি করে হত্যা ও লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনাতেও হাসিনা ও আসাদুজ্জামান খান সরাসরি দায়ী।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুন্যাল জানিয়েছে, চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হয়ে সত্য উন্মোচন করায় তার সাজা কমিয়ে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রায় ঘোষণার পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আনন্দ-উচ্ছ্বাসের দেখা মিলেছে। আইনশৃঙ্খলা বাহিনী পুরো দেশে সতর্ক অবস্থানে রয়েছে। রাজধানী ও গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্য ও সেনাবাহিনীও দায়িত্ব পালন করছে।

এ বছরের জুলাই গণঅভ্যুত্থানের সময় সরকারের সর্বোচ্চ পদধারী ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ প্রথম বিচারের রায় ঘোষিত হলো। রায় বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য বেসরকারি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত