সর্বশেষ
টানা সমন্বয়ের পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
হারের পর মিশরের জিকো বললেন, ‘আল্লাহ সাক্ষী, এটা পাতানো বিশ্বকাপ!
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৬৮৫
আজ কারবালায় নেওয়া হবে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ
ফিফার নির্লজ্জ কলঙ্কজনক সহযোগিতায় মিশরকে হারিয়েছে আর্জেন্টিনা! সমালোচনার ঝড়ে কাঁপছে সমগ্র ফুটবল বিশ্ব
ফি/ লিস্তিনিদের জন্য বিজয় উৎসর্গ করা মু/ সলিম সিংহ দল মিশর আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলে এগিয়ে
ফিলিস্তিনিদের দুর্ভোগে নীরব থাকলে মানুষ বলা যায় না: মিশর কোচ হোসাম হাসান
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বিনা মূল্যে ১০ লাখ গরীব অসহায় মানুষের চোখের ছানি অপারেশনের উদ্যোগ
মেলোনি আমার প্রতি অতিরিক্ত আসক্ত, তার ওপর নিষেধাজ্ঞা দেওয়া উচিত’ বলে রসিকতা ট্রাম্পের
ইসলাম গ্রহণ করলেন অস্ট্রেলিয়ার ফুটবলার টেটে ইয়ঙ্গি
সাভারে হামলার পর নাহিদ ইসলামের অভিযোগ: ফ্যাসিস্টদের পুনর্বাসনে বিএনপি জড়িত
শি/শু হ/ত্যাকারী নেতানিয়াহুর ওপর নিষেধাজ্ঞার দাবি জানালেন ৭১ ব্রিটিশ আইনপ্রণেতা
টানা পরিবর্তনের পর দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
লিবিয়ার শান্তি উদ্যোগে মধ্যস্থতার ভূমিকায় পাকিস্তান, চলছে গোপন আলোচনা
আন্তর্জাতিক সংবাদ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৬৮৫

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৬৮৫ জনে পৌঁছেছে। এ দুর্যোগে আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন এবং এখনো হাজারো মানুষ বাস্তুচ্যুত অবস্থায় মানবিক সংকটে রয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার (৭ জুলাই) দেশটির জাতীয় পরিষদের প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত হালনাগাদ তথ্যে এসব তথ্য জানান।

তিনি জানান, দুর্যোগের পর এ পর্যন্ত ৮৬ হাজার ৭৯৪টি পরিবারকে জরুরি সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি ধ্বংসস্তূপ থেকে ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

সরকারি হিসাবে, ভূমিকম্পে ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৯০টি সম্পূর্ণ ধসে পড়েছে।

দুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রমও জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত ৯ হাজার ৬০৩ টন খাদ্যসামগ্রী এবং ৮৩ লাখ ২০ হাজার লিটারের বেশি বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। এছাড়া ২৫ হাজার ৯৭০ জন চিকিৎসাসেবা পেয়েছেন।

উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ২৯ হাজার ৫৬৭ জন সরকারি কর্মী, ২৮ হাজার ৩৬২ জন স্বেচ্ছাসেবক এবং ৪ হাজার ৩৮৮ জন আন্তর্জাতিক উদ্ধারকর্মী অংশ নিচ্ছেন। বাস্তুচ্যুতদের জন্য ৮৭টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রও চালু করা হয়েছে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, মূল ভূমিকম্পের পর এখন পর্যন্ত ১ হাজার ৭৬টি পরাঘাত (আফটারশক) রেকর্ড করা হয়েছে, যা উদ্ধারকাজকে আরও জটিল করে তুলছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, গত ২৪ জুন মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প ভেনেজুয়েলায় আঘাত হানে। এতে দেশজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বড় পরিসরে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম শুরু হয়। তবে ভারী উদ্ধারযন্ত্রের সংকটের কারণে ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের উদ্ধারে এখনো চ্যালেঞ্জ রয়ে গেছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ৮ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫১
সূর্যোদয়ভোর ৫:১৮
যোহরদুপুর ১২:০৩
আছরবিকাল ৩:২৩
মাগরিবসন্ধ্যা ৬:৪৯
এশা রাত ৮:১৬

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ৮ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫১
সূর্যোদয়ভোর ৫:১৮
যোহরদুপুর ১২:০৩
আছরবিকাল ৩:২৩
মাগরিবসন্ধ্যা ৬:৪৯
এশা রাত ৮:১৬

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত