সর্বশেষ
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?

মামলায় জড়িয়ে জেলে, তবুও থামেনি প্রেম, কারাগারেই বিয়ে করলেন হাসনাত-আকলিমা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: চাঁদপুর জেলা কারাগারে ঘটেছে এক বিরল ঘটনা, আদালতের নির্দেশে অনুষ্ঠিত হয়েছে এক প্রেমিক যুগলের বিয়ে। মামলায় আটক থাকার পরও ভালোবাসা থেমে থাকেনি, বরং সেই ভালোবাসাই আদালতের দরজায় পৌঁছে দিয়েছে বিয়ের আয়োজনের অনুমতি।

জানা গেছে, চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার দ্বাদশ গ্রামের আকতার হোসেনের ছেলে মো. হাসনাত (২১) ও একই বাড়ির বাকপ্রতিবন্ধী আকলিমা (২২) ছিলেন মামাতো ও ফুফাতো ভাইবোন। দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে, যা একসময় গোপনে বিয়েতে রূপ নেয়। তবে কাবিননামা ছাড়াই সম্পন্ন হওয়া বিয়েকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে শুরু হয় তীব্র দ্বন্দ্ব।

এই দ্বন্দ্বের জেরে ২০২৪ সালের ২৪ জুন আকলিমার বাবা আদালতে মামলা করেন। পরে হাসনাতকে গ্রেপ্তার করে দুই দিন পর, ২৬ জুন আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়। সেই থেকে তিনি বন্দি ছিলেন।

পরবর্তীতে সময়ের সঙ্গে সঙ্গে দুই পরিবারের মধ্যে মতপার্থক্য দূর হয়। উভয় পরিবার বিয়েটি মেনে নেয় এবং আদালতের মাধ্যমে বৈধ কাবিন সম্পন্ন করার আবেদন করে। আদালত আবেদনটি মঞ্জুর করলে রোববার (১৩ অক্টোবর) দুপুরে চাঁদপুর জেলা কারাগারে অনুষ্ঠিত হয় হাসনাত ও আকলিমার আনুষ্ঠানিক বিয়ে।

বিয়ের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের প্রতিনিধি, সহকারী কমিশনার, সমাজসেবা বিভাগের কর্মকর্তা, কারা কর্তৃপক্ষ ও দুই পরিবারের নিকটাত্মীয়রা। কারাগারের ভেতরেই কাবিননামায় স্বাক্ষর করেন বর ও কনে, আর উপস্থিত সবাইকে আপ্যায়ন করা হয় মিষ্টি দিয়ে।

কারাগারের জেলার মো. জুবাইর জানান, “বিয়ের সময় উভয় পরিবার অত্যন্ত আনন্দিত ছিল। আদালতের নির্দেশে সব প্রক্রিয়া সম্পন্ন হয় নিয়ম মেনে।”

এদিকে বিয়ের পর হাসনাতের দ্রুত জামিন ও মামলার নিষ্পত্তি হবে বলে আশা প্রকাশ করেছেন দুই পরিবারের স্বজনরা।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত