সর্বশেষ
অনেক রক্ত-ত্যাগের বিনিময়ে গড়া সংসদ, ব্যর্থ হলে হতাশ হবে পুরো জাতি: স্পিকার
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী

যুক্তরাষ্ট্রে শুল্ক কমানোকে ‘কূটনৈতিক বিজয়’ বললেন প্রধান উপদেষ্টা

Our Times News

আওয়ার টাইমস নিউজ

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্র যে ৩৫ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক আরোপ করেছিল, তা কমিয়ে এখন ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এই সিদ্ধান্তকে ‘একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য’ হিসেবে আখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই প্রতিক্রিয়া জানান।

প্রধান উপদেষ্টা বলেন, “শুল্কহার ২০ শতাংশে নামিয়ে আনতে পারা, যা পূর্বঘোষিত ৩৫ শতাংশের চেয়ে ১৫ পয়েন্ট কম, এটি আমাদের আলোচক দলের অসাধারণ কৌশলগত দক্ষতা এবং দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

তিনি আরও জানান, ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু হয় এবং তা ছিল জটিল ও দীর্ঘ। কেবল শুল্কই নয়, অ-শুল্ক প্রতিবন্ধকতা, জাতীয় নিরাপত্তা এবং কৌশলগত বাণিজ্য ইস্যু নিয়েও কঠোর আলোচনা হয়েছে। অবশেষে আলোচনার মাধ্যমে বাংলাদেশের রপ্তানি সুবিধা রক্ষা এবং মার্কিন বাজারে প্রবেশাধিকার আরও বিস্তৃত করা সম্ভব হয়েছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, এই অর্জন আমাদের আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করেছে। একই সঙ্গে এটি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা, দৃঢ়তা ও দূরদর্শী নেতৃত্বের প্রতিফলন।

এর আগে, চলতি বছরের ২ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ববাজারে বাণিজ্য ঘাটতির অভিযোগে একতরফাভাবে বাংলাদেশের পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন। যুক্তরাষ্ট্র দাবি করে, তাদের পণ্যের ওপর বাংলাদেশ ৭৪ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে রেখেছে বলেই পাল্টা পদক্ষেপ নেওয়া হয়েছে।

পরে ৯ এপ্রিল যুক্তরাষ্ট্র তিন মাসের জন্য ওই শুল্ক কার্যকারিতা স্থগিত করে এবং আলোচনার সুযোগ দেয়। সেই আলোচনার তৃতীয় দফা শুরু হয় ২৯ জুলাই, যেখানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন নেতৃত্ব দেন। যুক্তরাষ্ট্রের ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (USTR) দপ্তরের সঙ্গে তিনদিনব্যাপী বৈঠক শেষে নতুন সিদ্ধান্ত আসে।

নতুন তালিকায় শুধুমাত্র বাংলাদেশ নয়, আরও কয়েকটি দেশের ওপরও ভিন্ন ভিন্ন হারে শুল্ক আরোপ করা হয়েছে—

পাকিস্তানের ওপর ১৯%

ভারতের ওপর ২৫%

মিয়ানমারের ওপর ৪০%

শ্রীলঙ্কা, ভিয়েতনাম, ফিলিপাইনের ওপর ২০%

ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার ওপর ১৯%

আফগানিস্তানের ওপর ১৫%

ব্রাজিলের ওপর ১০%

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত বাংলাদেশের তৈরি পোশাক ও রপ্তানিমুখী শিল্পের জন্য তাৎক্ষণিকভাবে স্বস্তির বার্তা নিয়ে এলেও, দীর্ঘমেয়াদে বাজার ধরে রাখতে হলে আরও কৌশলগত প্রস্তুতি ও বাণিজ্যনীতি পুনর্বিন্যাস প্রয়োজন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত