সর্বশেষ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম

এবার আল্টিমেটাম দিয়ে নিউমার্কেট থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলো ৭ কলেজে শিক্ষার্থীরা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: ঢাকা কলেজের ছাত্র মোহাম্মদ রাকিবের ওপর হামলার ঘটনায় নিউমার্কেট থানার ওসি মোহাম্মদ মহসীন উদ্দীনের পদত্যাগের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। দাবি না মানলে থানা ঘেরাও কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।

সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. মুঈনুল ইসলাম।

তিনি বলেন, “মোহাম্মদ রাকিবকে নির্মমভাবে হামলা করা হয়েছে। এ ঘটনায় ওসি মহসীন উদ্দীনের ভূমিকা ছিল সন্দেহজনক। ২৪ ঘণ্টার মধ্যে তিনি পদত্যাগ না করলে আমরা থানা ঘেরাও করব।

মুঈনুল ইসলাম আরও জানান, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। তবে আমাদের পাঁচটি দাবির মধ্যে কোনো অগ্রগতি হয়নি। এগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।”

গতকাল (২৬ জানুয়ারি) ঢাবির প্রো-ভিসি মামুন আহমেদের সঙ্গে সাত কলেজের শিক্ষার্থীদের আলোচনায় অসন্তোষ দেখা দেয়। প্রো-ভিসির ‘দুর্ব্যবহার’-এর অভিযোগ তুলে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন। পরে রাত সাড়ে ১০টায় নীলক্ষেতে ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়।

উল্লেখ্য, সংঘর্ষের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজকে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে শিক্ষার্থীরা এ সিদ্ধান্তের বিরোধিতা করে নিজেদের দাবি আদায়ে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত