সর্বশেষ
ফিলিস্তিনিদের দুর্ভোগে নীরব থাকলে মানুষ বলা যায় না: মিশর কোচ হোসাম হাসান
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বিনা মূল্যে ১০ লাখ গরীব অসহায় মানুষের চোখের ছানি অপারেশনের উদ্যোগ
মেলোনি আমার প্রতি অতিরিক্ত আসক্ত, তার ওপর নিষেধাজ্ঞা দেওয়া উচিত’ বলে রসিকতা ট্রাম্পের
ইসলাম গ্রহণ করলেন অস্ট্রেলিয়ার ফুটবলার টেটে ইয়ঙ্গি
সাভারে হামলার পর নাহিদ ইসলামের অভিযোগ: ফ্যাসিস্টদের পুনর্বাসনে বিএনপি জড়িত
শি/শু হ/ত্যাকারী নেতানিয়াহুর ওপর নিষেধাজ্ঞার দাবি জানালেন ৭১ ব্রিটিশ আইনপ্রণেতা
টানা পরিবর্তনের পর দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
লিবিয়ার শান্তি উদ্যোগে মধ্যস্থতার ভূমিকায় পাকিস্তান, চলছে গোপন আলোচনা
আন্তর্জাতিক সংবাদ
কলকাতায় মুসলিম কিশোরীকে জীবিত অবস্থায় বস্তাবন্দি করে পুকুরে ফেলার অভিযোগ, ময়নাতদন্তে চাঞ্চল্যকর তথ্য
প্রাথমিক শিক্ষায় আসছে বড় পরিবর্তন, বিশ্বমানের শিক্ষা গড়ার পরিকল্পনা: ববি হাজ্জাজ
শিশুরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি: ডা. জুবাইদা রহমান
দুই দফা বৃদ্ধির পর দেশের বাজারে কমলো সোনার দাম
দীর্ঘ ২০ ঘণ্টা ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে বাবাকে জীবিত উদ্ধার করলেন এসে অদম্য সাহসী ছেলে, এখনও নিখোঁজ মা
মেক্সিকোর স্বপ্ন ভেঙে শেষ আটে ইংল্যান্ড! আজতেকায় যেভাবে হলো রোমাঞ্চকর ৫ গোলের মহারণ

সাভারে হামলার পর নাহিদ ইসলামের অভিযোগ: ফ্যাসিস্টদের পুনর্বাসনে বিএনপি জড়িত

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, দেশে ফ্যাসিস্ট শক্তির পুনর্বাসনের সঙ্গে বিএনপি সরাসরি জড়িত। তিনি বলেন, সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে ক্ষমতায় থাকার নৈতিক অধিকারও হারাবে।

সোমবার রাতে সাভারে এনসিপির পদযাত্রা শেষে সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম দাবি করেন, সাভারে তাদের কর্মসূচিকে লক্ষ্য করে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচিতে নিরাপত্তা নিশ্চিত করা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব ছিল, কিন্তু তারা তা করতে পারেনি। এ ঘটনায় মামলা করা হচ্ছে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস পাওয়া গেছে বলেও জানান তিনি।

তার ভাষ্য, ঘটনাটি কেবল আইনশৃঙ্খলার বিষয় নয়, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। তিনি অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে সক্রিয় থাকলেও প্রশাসন তাদের কার্যক্রম ঠেকাতে পারছে না।

এনসিপি আহ্বায়ক আরও বলেন, ৫ আগস্টের পর বিভিন্ন স্থানে মামলা বাণিজ্য, ভয়ভীতি প্রদর্শন এবং রাজনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে রয়েছে। তার দাবি, ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে মদদ দেওয়ার বিষয়টিও তদন্ত হওয়া উচিত। সাভারের ঘটনার সঙ্গে স্থানীয় সংসদ সদস্যের কোনো সংশ্লিষ্টতা আছে কি না, সেটিও খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, যারা ফ্যাসিস্টদের পুনর্বাসন বা সহিংস রাজনীতিকে উৎসাহিত করবে, তাদের জনগণ প্রতিহত করবে।
নাহিদ ইসলাম আরও বলেন, হামলায় একজন শহিদের বাবা আহত হয়েছেন। তার মতে, এটি সরকারের নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতার প্রমাণ। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সরকারের ক্ষমতায় থাকার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠবে বলে মন্তব্য করেন তিনি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫০
সূর্যোদয়ভোর ৫:১৭
যোহরদুপুর ১২:০৩
আছরবিকাল ৩:২২
মাগরিবসন্ধ্যা ৬:৪৯
এশা রাত ৮:১৬

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫০
সূর্যোদয়ভোর ৫:১৭
যোহরদুপুর ১২:০৩
আছরবিকাল ৩:২২
মাগরিবসন্ধ্যা ৬:৪৯
এশা রাত ৮:১৬

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত