সর্বশেষ
ই/সরাইলি হা/মলায় গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে আল্লাহর নামে জিকিরে মগ্ন অবস্থায় থাকা এক ফি/লিস্তিনি নারীর লাশ উদ্ধার
২০ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের বাজার দর কত?
করোনার ৪০ হাজার কোটি টাকার ব্যয়ের নথি নিয়ে প্রশ্ন, ফেরত আসেনি ১২০০ কোটি
আজ প্রিয়তমা স্ত্রীর প্রতি ভালোবাসা ও প্রশংসা প্রকাশের বিশেষ দিন
জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জনের ৩ দিনের রিমান্ড
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ ৩৪ হাজার টাকা
যে কোনো সময় এক দফায় রূপ নিতে পারে দাবি: জামায়াত আমির
১৯ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের বাজার দর কত?
আজ টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসী যুবকের মৃত্যু টাইমস নিউজ
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
মার্কিন অর্থনৈতিক চাপে কোণঠাসা ইরান, কমছে হরমুজকে ঘিরে তেহরানের দরকষাকষির শক্তি
অগ্নিকাণ্ডে বাংলাদেশি রোগীরদের মৃত্যুর ঘটনায় ভারতে চিকিৎসা নিতে রোগীর ভাটা; চাপে কলকাতার হাসপাতালগুলো
গ্রিসে এয়ার শোতে ফ্যান্টম যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত দুই পাইলট

অনন্য বিস্ময়! মাত্র ৮ বছর বয়সে পুরো কুরআন মুখস্থ করল কোমলমতি আব্দুর রহমান

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: অদম্য মেধা, সুতীক্ষ্ণ স্মৃতিশক্তি ও শিক্ষকদের নিবিড় প্রচেষ্টায় মাত্র ৮ বছর বয়সেই পুরো ৩০ পারা পবিত্র কুরআনুল কারীম মুখস্থ করে কুরআনের হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে ছোট্ট শিশু আব্দুর রহমান। অভাব-অনটনের মাঝেও কৃষক বাবার অধ্যাবসায় ও স্বপ্নের পূর্ণতা দিয়ে এক বছরেরও কম সময়ের মধ্যে পুরো কুরআন হেফজ শেষ করেছে এই খুদে বিস্ময় বালক।

বিস্ময়কর এই কৃতিত্ব অর্জনকারী আব্দুর রহমান লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার করুণানগর এলাকার এক সাধারণ কৃষক আবুল কালামের ছোট ছেলে। সে স্থানীয় হাজিরহাট ‘আল ইহদা ইসলামিক ইন্সটিটিউট’-এর হিফজ বিভাগের শিক্ষার্থী।

নিজের স্বপ্নের কথা জানাতে গিয়ে হাস্যোজ্জ্বল কচি মুখে আব্দুর রহমান বলে, “আমার বাবার দীর্ঘদিনের শখ ও স্বপ্ন ছিল আমাকে একজন কোরআনের হাফেজ বানানো। সেই স্বপ্ন থেকেই আমাকে মাদ্রাসার হিফজ বিভাগে ভর্তি করিয়ে দেন। বাবার চাওয়া পূরণ করতে আমিও পড়ালেখায় অত্যন্ত মনোযোগী ছিলাম। আমার শিক্ষকগণও সবসময় আদর ও সহযোগিতা দিয়ে আমাকে পড়া শেষ করতে সাহায্য করেছেন। বড় হয়ে যেন একজন আদর্শ ও বড় মাপের আলেম হয়ে দ্বীনের সেবা করতে পারি, এ জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।”

পরিবার ও মাদ্রাসা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ২০২৬ সালের জানুয়ারি মাসের শুরুতে আব্দুর রহমানকে আল ইহদা ইসলামিক ইন্সটিটিউটে ভর্তি করানো হয়। এর আগে অন্য একটি মাদ্রাসায় ছয় মাস অধ্যায়ন করে সে অলৌকিকভাবে ১৫ পারা কুরআন মুখস্থ করে ফেলেছিল। পরবর্তীতে আল ইহদা মাদ্রাসায় এসে বাকি ১৫ পারা মাত্র কয়েক মাসের মধ্যে আয়ত্ত করে ফেলে। সব মিলিয়ে সর্বমোট এক বছরেরও কম সময়ে সে সম্পন্ন করে পুরো ৩০ পারা কুরআন হিফজ।

আব্দুর রহমানের বাবা কৃষক আবুল কালাম আবেগপ্লুত হয়ে বলেন, “আমার দুই ছেলের দুজনকেই হাফেজ বানানোর প্রবল ইচ্ছে ছিল। বড় ছেলেকে সাধারণ শিক্ষায় পড়ানোয় তা পারিনি। তবে ছোট ছেলে মাত্র ৮ বছরেই হাফেজ হয়ে আমার মুখ উজ্জ্বল করেছে। আমি আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জানাই। দোয়া করি সে যেন বড় হয়ে একজন খাঁটি আলেম ও ভালো মানুষ হতে পারে।”

আল ইহদা ইসলামিক ইন্সটিটিউটের অধ্যক্ষ হাফেজ মাওলানা ফারহান সাকিব জায়েদ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “মাত্র ৮ বছর বয়সে এক বছরের কম সময়ে পুরো কুরআন হিফজ করা সত্যিই এক বিরল ও আনন্দের ঘটনা। আব্দুর রহমান অত্যন্ত বিনয়ী, মার্জিত ও প্রখর মেধাবী এক শিশু। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং আল্লাহ যেন তাকে কুরআনের আলোয় জীবন গড়ার তৌফিক দেন।”

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩১
সূর্যোদয়ভোর ৫:৪৬
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৫:৫৭
এশা রাত ৭:১৩

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩১
সূর্যোদয়ভোর ৫:৪৬
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৫:৫৭
এশা রাত ৭:১৩

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত