সর্বশেষ
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন
স্পেনের বিশ্বজয়ে উল্লাসে মাতোয়ারা অ/ভিশপ্ত ইহুদীদের হামলায় পা হারানো ফি/ লিস্তিনি মা/জলুম মুসলিমরা

গাজায় যুদ্ধবিরতির প্রাক্কালে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ঘরে ফেরার প্রস্তুতি

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

গাজার উত্তরের এলাকায় আজ রবিবার সকাল ৮টা ৩০ মিনিটে ইসরাইল ও হামাসের মধ্যে বহু প্রতীক্ষিত যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা। আল জাজিরার তথ্য অনুযায়ী, বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ঘরে ফেরার আশায় তাদের সামান্য জিনিসপত্র গুছিয়ে নিচ্ছেন।

উত্তর গাজার একটি শরণার্থী শিবির থেকে সরিয়ে নেওয়া সওয়াদ ওয়ারশাগা জানিয়েছেন, “আমি অত্যন্ত আনন্দিত। অবশেষে আমরা আমাদের এলাকায় ফিরে যেতে পারব। আমি আমার বাড়ি এবং পাড়া-মহল্লাকে ভীষণ মিস করেছি। যুদ্ধবিরতি কার্যকর হলেই আমরা প্রথম সুযোগে ফিরে যাব।”

আরেকজন শরণার্থী লতিফা কাশকাশ বলেছেন, “আমি খুশি কারণ আমরা আবার আমাদের এলাকায় ফিরে যাব। তবে আমি কিছুটা ভীতও, কারণ ইসরাইলিদের ওপর এখনও পুরোপুরি ভরসা করতে পারছি না। আমাদের যাদের প্রাণ গেছে, তাদের জন্য খুবই দুঃখিত। এখানে তাঁবু রেখে যেতে হবে, আর ফিরে গিয়েও তাঁবুতে থাকতে হবে।”

যুদ্ধবিরতি কার্যকরের মধ্য দিয়ে নতুন করে জীবনের আশায় গাজায় ফিরছেন অনেকেই। তবে তাদের মনে শঙ্কা রয়ে গেছে, যুদ্ধবিরতি টেকসই হবে কি না।

এদিকে ফিলিস্তিনি ইসলামিক জিহাদ (পিআইজে) হুঁশিয়ারি দিয়েছে যে, যুদ্ধবিরতির প্রাক্কালে ইসরাইলি হামলা যদি চলতে থাকে, তবে তারা পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হবে। পিআইজের সামরিক শাখার মুখপাত্র আবু হামজা বলেছেন, “যদি ইসরাইল যুদ্ধবিরতির আগে তাদের আক্রমণ বাড়ায়, তবে এর ফল ভয়াবহ হবে। আটক বন্দিদের হত্যা করার মতো পদক্ষেপ নিতেও আমরা বাধ্য হতে পারি।”

গাজায় যুদ্ধবিরতির মাধ্যমে শান্তির একটি সুযোগ সৃষ্টি হওয়ার আশা করা হচ্ছে। তবে এ শান্তি কতটা দীর্ঘস্থায়ী হবে, সেটিই এখন দেখার বিষয়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত