সর্বশেষ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম

উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ, কাউকেই ছাড় দেয়া হবে না: সারজিস আলম

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জুলাই সনদের মাধ্যমে ঘোষিত মৌলিক সংস্কার বাস্তবায়নে কোনো ধরনের আপস হবে না। এ প্রক্রিয়ায় উপদেষ্টা হোক কিংবা রাজনীতিবিদ— কাউকেই ছাড় দেওয়া হবে না।

রোববার রাতে এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। সারজিস আলম লিখেছেন, জুলাই সনদে জনগণের পক্ষে যে সংস্কারমূলক প্রস্তাবনা গৃহীত হয়েছে, তার বাস্তবায়ন নিশ্চিত করাই এখন মূল লক্ষ্য। এর বাইরে অন্য কোনো আলোচনার সুযোগ নেই। জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত হওয়ার পরেই অন্যান্য আলাপ-আলোচনা শুরু হতে পারে।

তিনি আরও বলেন, যে-ই এই সনদের বাস্তবায়নে বাঁধা হয়ে দাঁড়াবে, জনগণের সামনে তাদের আসল চেহারা উন্মোচিত হবে। কোনো ষড়যন্ত্র, গোপন কার্যক্রম বা রাজনৈতিক চাল জনগণের চোখ এড়িয়ে থাকবে না। তিনি সতর্ক করে বলেন, এখন আর পালিয়ে যাওয়ার সুযোগ নেই। শেখ হাসিনা যেমন জীবন নিয়ে পালাতে বাধ্য হয়েছেন, অন্যদেরও একই পরিণতি ভোগ করতে হতে পারে। জনগণ অতীতের মতো উদার থাকবে না, প্রতিটি বিশ্বাসঘাতককে জনগণ কঠোরভাবে জবাব দেবে।

সারজিস আলম তার বক্তব্যে জোর দিয়ে বলেন, দেশের রাজনীতি এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। জনগণের প্রত্যাশা পূরণে এনসিপি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। যারা নিজেদের স্বার্থে বা ক্ষমতার লোভে জনগণের পিঠে ছুরি মারতে চাইবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তার এই বক্তব্যে রাজনীতির মাঠে নতুন আলোচনার জন্ম হয়েছে। রাজনৈতিক মহলে অনেকেই মনে করছেন, এনসিপি ধীরে ধীরে তাদের অবস্থান আরও স্পষ্ট করছে এবং শিগগিরই বড় কোনো পদক্ষেপ নিতে পারে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত