সর্বশেষ
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন
স্পেনের বিশ্বজয়ে উল্লাসে মাতোয়ারা অ/ভিশপ্ত ইহুদীদের হামলায় পা হারানো ফি/ লিস্তিনি মা/জলুম মুসলিমরা
১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত
মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে আরও কমেছে স্বর্ণের দাম

চলন্ত ট্রেনের নিচে পড়ল শিশু, প্রাণ বাঁচাতে ঝাঁপ দিলেন বাবা, ৮ বগি গড়িয়ে গেলেও অলৌকিকভাবে অক্ষত দু’জন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় ঘটে গেল এক রোমহর্ষক ঘটনা, যা দেখে হতবাক হয়ে যান উপস্থিত শত শত যাত্রী। চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়া শিশুসন্তানকে বাঁচাতে জীবন বাজি রেখে নিচে ঝাঁপ দেন এক বাবা। অবিশ্বাস্যভাবে ট্রেনের একের পর এক বগি তাদের ওপর দিয়ে চলে গেলেও দু’জনই বেঁচে যান প্রায় অক্ষত অবস্থায়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনটি স্টেশন ছেড়ে যাওয়ার সময় এক দম্পতি তাদের এক বছরের শিশুসন্তান নিয়ে নামার চেষ্টা করেন। এ সময় হঠাৎ শিশুটি বাবার হাত ফসকে ট্রেনের নিচে পড়ে যায়।

চোখের সামনে এমন দৃশ্য দেখে এক মুহূর্ত দেরি না করে বাবা নিজেও ট্রেন থেকে ঝাঁপ দেন। সঙ্গে সঙ্গে সন্তানকে বুকে জড়িয়ে প্ল্যাটফর্মের পাশে শুয়ে পড়েন। এরপর ট্রেনের অন্তত আটটি বগি তাদের ওপর দিয়ে চলে যায়। পুরো প্ল্যাটফর্মজুড়ে তখন আতঙ্ক আর চিৎকার শুরু হয়।

ট্রেনটি চলে যাওয়ার পর দেখা যায়, বাবা ও সন্তান দু’জনই নড়াচড়া করছেন। তাদের শরীরে সামান্য আঁচড় থাকলেও বড় কোনো আঘাত লাগেনি। ঘটনাটি দেখে অনেকেই একে অলৌকিক বলে উল্লেখ করেছেন।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, “আমরা নিশ্চিত ছিলাম কেউ বাঁচবে না। কিন্তু ট্রেন চলে যাওয়ার পর যখন দেখলাম তারা ঠিক আছে, তখন বিশ্বাসই করতে পারছিলাম না।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় রেলওয়ে পুলিশ জানায়, খবর পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়। একই সঙ্গে যাত্রীদের সতর্ক করে বলা হয়েছে, চলন্ত ট্রেনে ওঠানামা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত