সর্বশেষ
খেলা শুরুর মাত্র ৭০ সেকেন্ডের মাথায় গোল করে স্কটল্যান্ডকে বিধ্বস্ত করে জয় নিয়ে মাঠ ছাড়লো মরক্কো
দুপুরের আগেই ৯ জেলায় বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত
হরমুজ প্রণালিতে ৬০ দিনের জন্য টোল মওকুফ, বিনা খরচে চলবে বাণিজ্যিক জাহাজ
ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্র আরও সংকটে, ট্রাম্পের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন ওবামা
দরপতনের পর দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
চাঁদাবাজি বন্ধ হলেই মানুষের জীবনে স্বস্তি ফিরবে: জামায়াত আমির
শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের সবচেয়ে বড় ভিত্তি: প্রধানমন্ত্রী
ইরানের পর এবার উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচিতে মনোযোগ ট্রাম্পের
রাজনৈতিক আশ্রয় না থাকলে সিন্ডিকেট টিকতে পারত না: জামায়াত আমির
যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় সবুজ সংকেত, তবে ছাড় নয়: মোজতবা খামেনি
জামায়াত ইতিহাসের সবচেয়ে ঘৃণিত বিরোধী দল, শিগগিরই তাদের পতন হবে: রাশেদ খাঁন
টানা দুই দফা বড় পতনে দেশের বাজারে সোনার ভরি নেমে এলো নতুন দামে
পূর্বনির্ধারিত যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা স্থগিত, সুইজারল্যান্ড সফর পিছিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ: কোন চাপের মুখে ইরানের সঙ্গে সমঝোতায় যেতে বাধ্য হলেন ট্রাম্প?
জোট নয়, এককভাবেই স্থানীয় সরকার নির্বাচনে মাঠে নামার প্রস্তুতি এনসিপির

চাঁদাবাজি বন্ধ হলেই মানুষের জীবনে স্বস্তি ফিরবে: জামায়াত আমির

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: চাঁদাবাজি ও সিন্ডিকেট সংস্কৃতি বন্ধ করা গেলে সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফিরে আসবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১৯ জুন) মুন্সীগঞ্জে জেলা জামায়াতের বার্ষিক সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় ছাড়া চাঁদাবাজি কিংবা সিন্ডিকেট টিকে থাকতে পারে না। এসব অপকর্মের কারণে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন।

ডা. শফিকুর রহমান বলেন, বাজারে বিভিন্ন পণ্যের ওপর কর কমানো হলেও তার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না। কারণ বাজার ব্যবস্থার ওপর বিভিন্ন সিন্ডিকেটের প্রভাব রয়েছে। ফলে ব্যবসায়ী ও ভোক্তা উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো যদি নিজেদের কর্মীদের চাঁদাবাজি, দুর্নীতি ও সামাজিক অপরাধ থেকে বিরত রাখতে না পারে, তাহলে জনগণের সেবা করার নৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়ে।

গণমাধ্যমের ভূমিকার প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, সমাজের অসঙ্গতি, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিকদের নিরপেক্ষভাবে কাজ করতে হবে। একটি সুস্থ সমাজ ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে স্বাধীন গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

আগামীর বাংলাদেশ সম্পর্কে নিজের প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, ভবিষ্যতের বাংলাদেশ হবে ন্যায়ভিত্তিক, মানবিক ও বৈষম্যহীন। সেখানে ধনী-গরিব নির্বিশেষে সবাই সমান সুযোগ ও ন্যায়বিচার পাবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শনিবার, ২০ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১২
যোহরদুপুর ১২:০০
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৬:৪৮
এশা রাত ৮:১৬

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শনিবার, ২০ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১২
যোহরদুপুর ১২:০০
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৬:৪৮
এশা রাত ৮:১৬

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত