সর্বশেষ
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন
স্পেনের বিশ্বজয়ে উল্লাসে মাতোয়ারা অ/ভিশপ্ত ইহুদীদের হামলায় পা হারানো ফি/ লিস্তিনি মা/জলুম মুসলিমরা
১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত
মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে আরও কমেছে স্বর্ণের দাম

জুলাই-আগস্টের আন্দোলনে শহীদদের শিরোপা উৎসর্গ রংপুর রাইডার্সের

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় গত ২৬ নভেম্বর থেকে শুরু হওয়া গ্লোবাল সুপার ক্রিকেট লিগের উদ্বোধনী আসরের পর্দা নেমেছে আজ শনিবার (৭ ডিসেম্বর)।

জমজমাট এ টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশী দল রংপুর রাইডার্স এবং অস্ট্রেলিয়ান দল ভিক্টোরিয়া। অবিশ্বাস্য কাম ব্যাকের মাধ্যমে দুর্দান্ত নৈপুণ্যের দেখিয়ে শিরোপা জয় করে নিয়েছে রংপুর রাইডার্স।

গ্লোবাল সুপার লিগের প্রথম শিরোপা জয়ের পর রংপুর রাইডার্স তাদের এই ঐতিহাসিক সাফল্যকে গত জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের উদ্দেশ্যে উৎসর্গ করেছে। ম্যাচ শেষে দলের অধিনায়ক নুরুল হাসান সোহান বলেন, “এই জয় আমি তাদেরকে উৎসর্গ করতে চাই, যারা বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে জীবন দিয়েছেন। আমাদের দেশের জন্য এটি একটি আবেগঘন মুহূর্ত।”

শ্বাসরুদ্ধকর ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে সৌম্য সরকারের বিধ্বংসী ব্যাটিংয়ের কল্যাণে রংপুর রাইডার্স ১৭৮ রানের ফাইটিং স্কোর সংগ্রহ করে। জবাবে রাইডার্স বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শক্তিশালী ভিক্টোরিয়া ১২২ রানই অল আউট হয়ে যায়, ফলে ৫৬ রানের বড় জয় নিয়ে চ্যাম্পিয়ন হয় রংপুর।

গ্লোবাল সুপার লিগে বিশ্বের বিভিন্ন দেশের পাঁচটি ফ্র্যাঞ্চাইজি লিগের চ্যাম্পিয়ন দল অংশ নেয়। বাংলাদেশ থেকে অংশ নেয় রংপুর রাইডার্স, যারা বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের পরিবর্তে এই আসরে জায়গা করে নেয়।

রংপুর রাইডার্সের এই অসাধারণ সাফল্য কেবল মাঠের অর্জনই নয়, বরং এটি বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ানো একটি শক্তিশালী বার্তা। তাদের শিরোপা জয় প্রতিটি ক্রিকেটপ্রেমী ও মানবিক আন্দোলনের সমর্থকদের জন্য গর্বের বিষয় হয়ে থাকবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত