সর্বশেষ
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন
স্পেনের বিশ্বজয়ে উল্লাসে মাতোয়ারা অ/ভিশপ্ত ইহুদীদের হামলায় পা হারানো ফি/ লিস্তিনি মা/জলুম মুসলিমরা
১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত
মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে আরও কমেছে স্বর্ণের দাম

ট্রাম্পকে ‘অযোগ্য’ ভাবছেন বেশিরভাগ মার্কিনি, নতুন জরিপে নেতিবাচক চিত্র স্পষ্ট

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্ব নিয়ে দেশটির জনগণের মধ্যে বাড়ছে সংশয়। সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে, অধিকাংশ মার্কিনি মনে করছেন তিনি দায়িত্ব পালনের জন্য মানসিক ও শারীরিকভাবে উপযুক্ত নন।

আন্তর্জাতিক গণমাধ্যমের যৌথ জরিপে উঠে এসেছে, প্রায় ৫৯ শতাংশ উত্তরদাতা মনে করেন ট্রাম্পের প্রয়োজনীয় মানসিক সক্ষমতা নেই। বিপরীতে ৪০ শতাংশ তাকে মানসিকভাবে সক্ষম বলে মনে করেন। একই ধরনের চিত্র দেখা গেছে শারীরিক সক্ষমতার ক্ষেত্রেও। জরিপে অংশ নেওয়া ৫৫ শতাংশ বলেছেন, তিনি শারীরিকভাবে সুস্থ নন, আর ৪৪ শতাংশ এর সঙ্গে একমত নন।

নেতৃত্বের প্রশ্নেও ট্রাম্পের অবস্থান দুর্বল বলে মনে করছেন অনেকেই। জরিপে অংশ নেওয়া ৫৪ শতাংশ তাকে শক্তিশালী নেতা হিসেবে দেখেন না। আরও উদ্বেগজনক তথ্য হলো, ৬৭ শতাংশ উত্তরদাতা মনে করেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি যথেষ্ট চিন্তাভাবনা করেন না।

বিশ্লেষকদের মতে, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক উত্তেজনা এবং এর অর্থনৈতিক প্রভাব এই নেতিবাচক জনমতের পেছনে বড় ভূমিকা রাখতে পারে। বিশেষ করে জ্বালানি বাজারে অস্থিরতা এবং মূল্যবৃদ্ধির আশঙ্কা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।

জরিপে অংশ নেওয়া অর্ধেকের বেশি মানুষ মনে করছেন, আগামী এক বছরে জ্বালানির দাম আরও বাড়তে পারে। মাত্র ২১ শতাংশ আশাবাদী যে পরিস্থিতির উন্নতি হবে।

পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন জরিপে ট্রাম্পের প্রতি অসন্তোষ ধীরে ধীরে বাড়ছে, যা ভবিষ্যতের রাজনৈতিক পরিস্থিতিতেও প্রভাব ফেলতে পারে।

সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট, এবিসি নিউজ, ইপসোস

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত