সর্বশেষ
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন
স্পেনের বিশ্বজয়ে উল্লাসে মাতোয়ারা অ/ভিশপ্ত ইহুদীদের হামলায় পা হারানো ফি/ লিস্তিনি মা/জলুম মুসলিমরা
১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

ঢাবির রোকেয়া হলে ‘লাইফসেভার ফার্স্ট এইড বুটক্যাম্প’ সম্পন্ন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে দিনব্যাপী ফার্স্ট এইড বুটক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের জরুরি পরিস্থিতি মোকাবিলায় দক্ষ করে তুলতে ডাকসু ও বাংলাদেশ গ্লোবাল হেলথ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে “Be a Lifesaver: First Aid Bootcamp” শীর্ষক প্রশিক্ষণ আয়োজন করা হয়।

এ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা সিপিআর প্রদান, পানিতে ডুবে যাওয়া ব্যক্তিকে উদ্ধার, স্নেকবাইট মোকাবিলা, হাড় ভাঙার প্রাথমিক চিকিৎসা এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।

প্রশিক্ষণ পরিচালনা করেন ডা. আসমা ফারুকী ও ডা. জাহেদ হোসেন। তারা বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ফার্স্ট এইড দক্ষতা থাকলে দুর্ঘটনার মুহূর্তে মূল্যবান জীবন রক্ষা করা সম্ভব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ এবং কার্যনির্বাহী সদস্য আফসানা আক্তার। রোকেয়া হলের প্রভোস্টসহ হাউস টিউটর ও শিক্ষকরা পুরো কার্যক্রমে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন।

রোকেয়া হল সংসদের জেনারেল সেক্রেটারি সিনথিয়া মেহরীন পুরো প্রশিক্ষণ সঞ্চালনা করেন এবং সমাপনীতে সহসভাপতি ফাতিমাতুল জান্নাত ইমা ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সার্টিফিকেট ও খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ জানান, বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে একই ধরনের ট্রেনিং কর্মসূচি চলমান রয়েছে। পাশাপাশি মেয়েদের হলে রিডিংরুমে এসি স্থাপন, হল-পরিবেশ উন্নয়ন এবং বহিরাগত ও মাদক নিয়ন্ত্রণে ডাকসু কঠোর ভূমিকা পালন করছে।

স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ বলেন, প্রতিটি হলে শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসায় দক্ষ করে তোলাই আমাদের মূল লক্ষ্য। রোকেয়া হলের শিক্ষার্থীদের অংশগ্রহণ আমাদের আরও অনুপ্রাণিত করেছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত