সর্বশেষ
ই/সরাইলি হা/মলায় গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে আল্লাহর নামে জিকিরে মগ্ন অবস্থায় থাকা এক ফি/লিস্তিনি নারীর লাশ উদ্ধার
২০ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের বাজার দর কত?
করোনার ৪০ হাজার কোটি টাকার ব্যয়ের নথি নিয়ে প্রশ্ন, ফেরত আসেনি ১২০০ কোটি
আজ প্রিয়তমা স্ত্রীর প্রতি ভালোবাসা ও প্রশংসা প্রকাশের বিশেষ দিন
জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জনের ৩ দিনের রিমান্ড
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ ৩৪ হাজার টাকা
যে কোনো সময় এক দফায় রূপ নিতে পারে দাবি: জামায়াত আমির
১৯ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের বাজার দর কত?
আজ টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসী যুবকের মৃত্যু টাইমস নিউজ
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
মার্কিন অর্থনৈতিক চাপে কোণঠাসা ইরান, কমছে হরমুজকে ঘিরে তেহরানের দরকষাকষির শক্তি
অগ্নিকাণ্ডে বাংলাদেশি রোগীরদের মৃত্যুর ঘটনায় ভারতে চিকিৎসা নিতে রোগীর ভাটা; চাপে কলকাতার হাসপাতালগুলো
গ্রিসে এয়ার শোতে ফ্যান্টম যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত দুই পাইলট

ফিলিস্তিন ইস্যু বিশ্বমঞ্চ থেকে মুছতে চায় ইসরায়েল! মাহমুদ আব্বাসকে পাশে নিয়ে এরদোগানের হুঙ্কার

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান নানা সামরিক ও কৌশলগত সংকটকে ঢাল হিসেবে ব্যবহার করে ফিলিস্তিন ইস্যুকে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দু থেকে চিরতরে মুছে ফেলতে চাইছে বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েল সরকার। বুধবার (১২ আগস্ট) তুরস্কের রাজধানী আঙ্কারায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

সংবাদ সম্মেলনে তুর্কি প্রেসিডেন্ট বলেন, “নেতানিয়াহু সরকারের প্রধান কৌশলই হলো পুরো মধ্যপ্রাচ্যে নতুন নতুন উত্তেজনা ও সংঘাতের জন্ম দেওয়া। এর মূল উদ্দেশ্য ফিলিস্তিনে চলা হত্যাযজ্ঞ ও অবৈধ দখলদারিত্ব থেকে বিশ্ববাসীর নজর সরিয়ে নেওয়া এবং মানবজাতির বৈশ্বিক এজেন্ডা থেকে ফিলিস্তিনের অস্তিত্ব বিলীন করা।” তবে দখলদার ইসরায়েলের এই ষড়যন্ত্র কখনো সফল হবে না উল্লেখ করে এরদোগান জোর দিয়ে বলেন, ইসরায়েল ফিলিস্তিনিদের ওপর যতই নির্যাতন চালাক না কেন, বিশ্বজুড়ে স্বাধীন ফিলিস্তিনের প্রতি জনসমর্থন প্রতিদিন জ্যামিতিক হারে বাড়ছে। ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের লড়াইয়ে আঙ্কারা সব সময় ফিলিস্তিনি ভাইদের পাশে থাকবে বলে তিনি আবারও অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এর আগে ফিলিস্তিনি গোয়েন্দা প্রধান মাজেদ ফারাজ ও কূটনৈতিক উপদেষ্টা মাজদি খালিদিসহ শীর্ষ কর্মকর্তাদের নিয়ে আঙ্কারায় পৌঁছান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে মধ্যপ্রাচ্যের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, গাজা সংকট এবং আন্তর্জাতিক কূটনৈতিক সমর্থনের বিষয়ে বিশদ আলোচনা হয়। বৈঠক শেষে মাহমুদ আব্বাস এরদোগানের সঙ্গে এই আলোচনাকে ‘অত্যন্ত গুরুত্ববহ ও ফলপ্রসূ’ বলে অভিহিত করে ফিলিস্তিনিদের প্রতি তুরস্কের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩১
সূর্যোদয়ভোর ৫:৪৬
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৫:৫৭
এশা রাত ৭:১৩

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩১
সূর্যোদয়ভোর ৫:৪৬
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৫:৫৭
এশা রাত ৭:১৩

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত