সর্বশেষ
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন
স্পেনের বিশ্বজয়ে উল্লাসে মাতোয়ারা অ/ভিশপ্ত ইহুদীদের হামলায় পা হারানো ফি/ লিস্তিনি মা/জলুম মুসলিমরা
১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত
মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে আরও কমেছে স্বর্ণের দাম

ভারতের প্রধানমন্ত্রী মোদিকে রুখতে ২৮’টি বিরোধী দলের শক্তিশালী জোট গঠন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল জনতা পার্টি অর্থাৎ বিজেপিকে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসা রুখে দিতে চায় দেশটির বিরোধী দলগুলো। ২০২৪ সালের জাতীয় নির্বাচনে এ লক্ষ্যকে সামনে রেখে দল গঠন করেছে বিরোধী রাজনৈতিক জোটগুলো। এতে যোগ দিয়েছে কমপক্ষে ২৮’টি রাজনৈতিক দল। তাদের এই জোটের নাম দেওয়া হয়েছে ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স,(আইএনডিআইএ বা ইন্ডিয়া)।

গেল শুক্রবার নরেন্দ্র মোদীর বিরোধীরা এমন ঘোষণা দিয়েছে।বিরোধী অন্য নেতাদের সঙ্গে যোগ দিয়েছেন ভারতের জাতীয় কংগ্রেস দলের নেতা সোনিয়া গান্ধী, তার পুত্র রাহুল গান্ধী। এর সঙ্গে আছেন শারদ পাওয়ার, অরবিন্দ কেজরিওয়াল, সীতারাম ইয়েচুরি, লালু প্রসাদ যাদবের মতো বর্ষীয়ান রাজনৈতিক নেতারা। এ নিয়ে ভারতের আর্থিক ও বিনোদনের কেন্দ্র মুম্বাইয়ে দুই দিনের মিটিং হয়েছে মোদী বিরোধী নেতাদের মধ্যে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বিরোধীদের এই ঐকমত্যের ফলে মোদীর দল বিজেপি প্রতিটি আসনে যেসব প্রার্থী দেবে, তাদেরকে বিরোধী সব দলের একজন মাত্র প্রার্থীর মুখোমুখি হতে হবে। ফলে এবার বিরোধী দলের নির্বাচনী কৌশলে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বলে জানিয়েছে দেশটির নির্বাচন বিশ্লেষকরা।

এদিকে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরা তাদের একটি প্রতিবেদনে জানিয়েছে, ভারতে নরেন্দ্র মোদির পক্ষে যেসব রাজ্যে ভোট ভাগ হয়ে চলে যায়, সেখানে আসন ভাগাভাগি নিয়ে কাজ করার ঘোষণা দিয়েছে জোট ইন্ডিয়া। অর্থাৎ বিভক্ত যে ভোট পান মোদি বা তার দল, তাকে এবার আটকে দেওয়ার পরিকল্পনাই নিয়েছে বিরোধী জোটগুলো। ইন্ডিয়ার এক সংবাদ বিবৃতিতে বলা হয়েছে, ইন্ডিয়া জোটে আমরা সব দল আসন্ন লোকসভা নির্বাচন একসঙ্গেই করার পক্ষে অবস্থান নিয়েছি। এখন দেখার বিষয় ২৮’টি রাজনৈতিক দলের সাথে কতটা পেরে উঠে নরেন্দ্র মোদীর দল বিজেপি।

এদিকে ২০২৪ জাতীয় নির্বাচনে নরেন্দ্র মোদীর জয় পরাজয়ের উপর নির্ভর করছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ। কারণ ভারত এক একচেটিয়া সমর্থন দিচ্ছে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত