সর্বশেষ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা: উত্তাল দেশের সব বিশ্ববিদ্যালয়, জড়িতদের কঠোর শাস্তির দাবি শিক্ষার্থীদের

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে নৃশংসভাবে ব্যবসায়ী সোহাগকে পাথর মেরে ও কুপিয়ে হত্যার ঘটনায় সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছড়িয়ে পড়েছে ক্ষোভ ও প্রতিবাদ।

শুক্রবার (১১ জুলাই) রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে রোকেয়া হলের কাছে গিয়ে শেষ করেন। একই দাবিতে রাজু ভাস্কর্যের সামনে ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও প্রতিবাদ জানান। বুয়েটের শিক্ষার্থীরা বলেন, প্রকাশ্যে একজন মানুষকে পিটিয়ে হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে ‘সন্ত্রাসবিরোধী ঐক্য’ ব্যানারে মিছিল বের হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা জিরো পয়েন্টে জমায়েত হয়ে হল প্রদক্ষিণ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়েও দলমত নির্বিশেষে শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিচার দাবিতে মিছিল করেন।

চট্টগ্রাম ও পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, চাঁদাবাজদের কোনো রেহাই নেই—যাদের হাতে এ ধরনের হত্যাকাণ্ড ঘটছে, তাদের কঠোর পরিণতি ভোগ করতেই হবে।

গত ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে সোহাগকে প্রথমে গেটের ভেতরে মারধর করে পরে বাইরে এনে পাথর মেরে ও কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সর্বত্র নিন্দার ঝড় ওঠে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। শিক্ষার্থীরা বলছেন, শুধু গ্রেফতার নয়—নৃশংস এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে আর কোনো সোহাগকে জীবন দিতে না হয়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত