সর্বশেষ
ই/সরাইলি হা/মলায় গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে আল্লাহর নামে জিকিরে মগ্ন অবস্থায় থাকা এক ফি/লিস্তিনি নারীর লাশ উদ্ধার
২০ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের বাজার দর কত?
করোনার ৪০ হাজার কোটি টাকার ব্যয়ের নথি নিয়ে প্রশ্ন, ফেরত আসেনি ১২০০ কোটি
আজ প্রিয়তমা স্ত্রীর প্রতি ভালোবাসা ও প্রশংসা প্রকাশের বিশেষ দিন
জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জনের ৩ দিনের রিমান্ড
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ ৩৪ হাজার টাকা
যে কোনো সময় এক দফায় রূপ নিতে পারে দাবি: জামায়াত আমির
১৯ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের বাজার দর কত?
আজ টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসী যুবকের মৃত্যু টাইমস নিউজ
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
মার্কিন অর্থনৈতিক চাপে কোণঠাসা ইরান, কমছে হরমুজকে ঘিরে তেহরানের দরকষাকষির শক্তি
অগ্নিকাণ্ডে বাংলাদেশি রোগীরদের মৃত্যুর ঘটনায় ভারতে চিকিৎসা নিতে রোগীর ভাটা; চাপে কলকাতার হাসপাতালগুলো
গ্রিসে এয়ার শোতে ফ্যান্টম যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত দুই পাইলট

মোটরসাইকেলে দুই তরুণের মাঝে অচেতন তরুণী: ভাইরাল ছবির নেপথ্য রহস্য উদঘাটন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: রাজধানীর আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে গভীর রাতে দ্রুতগামী একটি মোটরসাইকেলে দুই তরুণের মাঝখানে অচেতন অবস্থায় এক তরুণীকে নিয়ে যাওয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী ঘটনার আসল রহস্যের জট খুলেছে। পারিবারিক কলহের জেরে অভিমান করে বাসা থেকে বেরিয়ে উত্তরার এক বারে গিয়ে অতিরিক্ত মদ্যপান করায় উক্ত তরুণী চরম অসুস্থ হয়ে পড়েছিলেন বলে নিশ্চিত করেছেন তাঁর পরিবার।

শুক্রবার (২৮ আগস্ট) ঘটনার শিকার ২৬ বছর বয়সী ওই তরুণীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার স্বামী-স্ত্রীর কলহের জেরে বড় বোনের সঙ্গে অভিমান করে টঙ্গীর বাসা থেকে বের হন তিনি। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে উত্তরার একটি বারে গিয়ে মদ্যপান করার পর তিনি জ্ঞান হারিয়ে ফেললে, ‘আলম’ নামের এক বিবাহিত যুবক ও তার এক বন্ধু তাকে মোটরসাইকেলে করে নিরাপদে বাসায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নেন। আলম বিবাহিত ও পারিবারিক ঝামেলার শিকার হলেও মানবিক খাতিরেই মেয়েটিকে উদ্ধার করে নিয়ে যান বলে জানান তরুণীর দুলাভাই ও বোন।

বর্তমানে ওই তরুণী সুস্থ আছেন এবং টঙ্গীর দিকে না গিয়ে মিরপুরে এক বান্ধবীর বাসায় তাঁকে রাখা হয়েছিল।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোরে ওমরাহ শেষে বগুড়া ফেরার পথে ‘মাদরাসাতুল মাদীনা-বগুড়া’র প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মনোয়ার হোসেন গভীর রাত ৩টা ১৫ মিনিটের দিকে আব্দুল্লাহপুর-টঙ্গী ব্রিজে খালি পায়ে ঝুলে থাকা অচেতন তরুণীর দৃশ্যটি নিজের ক্যামেরা বন্দি করেন এবং পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ফেসবুকে পোস্ট করেন। পোস্টটি মুহূর্তেই ভাইরাল হলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ও টঙ্গী পশ্চিম থানা পুলিশ সিসিটিভি ফুটেজ ও বাইকের নম্বর প্লেট ধরে নিবিড় তদন্ত শুরু করে এবং দ্রুত ঘটনার নেপথ্য কারণ উদঘাটন করে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩১
সূর্যোদয়ভোর ৫:৪৬
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৫:৫৭
এশা রাত ৭:১৩

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩১
সূর্যোদয়ভোর ৫:৪৬
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৫:৫৭
এশা রাত ৭:১৩

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত