সর্বশেষ
আন্তর্জাতিক
আন্তর্জাতিক
জাতীয় সংবাদ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম
ইসলামী ব্যাংক নিয়ে ‘জোরজবরদস্তি’ করলে ভালো ফল হবে না: ডা. শফিকুর রহমান
বিদ্যুতের দাম আবারও বাড়ছে? আজই আসছে নতুন মূল্যহার ঘোষণা

রান্নায় খাবার পুড়ে গেলে চিন্তা নয়, সহজ উপায়ে মিলবে সমাধান!

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

লাইফস্টাইল: রান্নার সময় সামান্য অসাবধানতা বা মনোযোগের অভাবে অনেক সময় খাবার পুড়ে যায়। পোড়া অংশ আলাদা করলেও সেই গন্ধ থেকে যায়, যা শুধু খাবারের স্বাদ নষ্ট করে না, পুরো রান্নাঘরেও ছড়িয়ে পড়ে অস্বস্তিকর পরিবেশ। তবে কিছু সহজ ও কার্যকর ঘরোয়া কৌশল মেনে চললে এই সমস্যা সহজেই সমাধান করা সম্ভব।

রান্নায় ভাত পুড়ে গেলে প্রথমেই হাঁড়ির তলা থেকে ভাত আলাদা করে অন্য পাত্রে তুলে নিন। এরপর ভাতের ওপর একটি পাউরুটি বা কয়েক টুকরো লেবুর খোসা রেখে কিছুক্ষণ ঢেকে রাখুন। এতে পাউরুটি পোড়া গন্ধ শোষণ করে নেয় এবং ভাতের গন্ধ অনেকটা স্বাভাবিক হয়ে যায়।

মাছ বা অন্যান্য তরকারি পুড়ে গেলে ঝোলটি দ্রুত আলাদা করে অন্য পাত্রে নিন। তারপর ঝোলে এক টুকরো আলু বা কুমড়ো দিয়ে কিছুক্ষণ রান্না করুন। এই উপায়ে পোড়া গন্ধ অনেকটাই কমে যাবে এবং খাবারের স্বাদও ফিরে আসবে।

মাংসের তরকারি পুড়ে গেলে মাংস আলাদা করে অন্য পাত্রে নতুন করে পেঁয়াজ ও মশলা দিয়ে কষিয়ে নিন। এতে পেঁয়াজের ঘ্রাণ পোড়া গন্ধ ঢেকে দেয় এবং তরকারির স্বাদও উন্নত হয়।

রান্নাঘরের বাতাসে যদি পোড়া গন্ধ থেকে যায়, তাহলে এক কাপ পানি ও কয়েক ফোঁটা ভিনেগার একসঙ্গে চুলায় ফুটিয়ে নিতে পারেন। এছাড়া রান্নার পর লেবুর খোসা রেখে দিলে বাতাসও সতেজ হয়ে ওঠে।

খাবার পুড়ে যাওয়া মানেই রান্নার আনন্দ নষ্ট নয়। সামান্য সতর্কতা আর এসব ঘরোয়া উপায় মেনে চললেই সহজে দূর করা যায় পোড়া গন্ধ, ফিরে আসে রান্নার স্বাভাবিক স্বাদ ও আনন্দ।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত