সর্বশেষ
বগুড়া-৬ আসনে প্রাথমিক ফলে বড় ব্যবধানে এগিয়ে তারেক রহমান
ঢাকা-৮ আসনে বেসরকারি ফলে এগিয়ে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস
নিজ ভোটকেন্দ্রেই পরাজিত জামায়াত আমির ডা. শফিকুর রহমান
বিপুল ব্যবধানে এগিয়ে নাছির উদ্দীন, শুভেচ্ছা জানালেন প্রতিদ্বন্দ্বী শিশির মনির
শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় কুমিল্লা-৪ আসনে হাসনাতের বিপুল ভোটে জয়ের ইঙ্গিত
বিপুল ভোটে জয়লাভের আশাবাদ জামায়াতে ইসলামীর
শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে চলছে সংসদ নির্বাচন ও গণভোটের গণনা
ভোট নিয়ে বিভ্রান্তি হলে ফল মানা হবে না: তারেক রহমান
সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীর ভূমিকা নিয়ে সন্তুষ্টি প্রকাশ জামায়াত আমিরের
চট্টগ্রাম-১০: ভোট দিতে আসলেন, ভোট হয়ে গেছে জালিয়াতি
ঢাকা-১৮ আসনের ভোটকেন্দ্র ঘিরে ধরার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে: এনসিপি প্রার্থী
দুপুর ২টা পর্যন্ত সারা দেশে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, জালভোটের অভিযোগ ৫৯টি
সাড়ে ৪ ঘণ্টায় ভোট ৩২.৮৮ শতাংশ দুপুরেই জমে উঠল নির্বাচনের লড়াই
রেজাল্ট না দেখা পর্যন্ত নির্বাচন ভালো না মন্দ বলবো না: মুফতি ফয়জুল করিম
কেন্দ্রে প্রভাব বিস্তার ও ভোট জালিয়াতির চেষ্টার অভিযোগে বিএনপি নেতা আটক

শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় কুমিল্লা-৪ আসনে হাসনাতের বিপুল ভোটে জয়ের ইঙ্গিত

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে মাঠে শক্ত প্রতিদ্বন্দ্বীর অনুপস্থিতিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহর বিপুল ভোটে জয়ের সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে।

রোববার (১ ফেব্রুয়ারি) বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর করা লিভ টু আপিল খারিজ করে দেন আপিল বিভাগ। ফলে তিনি নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা হারান। আইনজীবীরা বিষয়টি নিশ্চিত করেছেন।

মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল হওয়ায় এই আসনে হাসনাত আবদুল্লাহর বিপক্ষে হেভিওয়েট কোনো প্রার্থী না থাকায় ভোটারদের মধ্যে আগেভাগেই জয়ের আভাস দেখা যাচ্ছে।

এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আবদুল করিম (হাতপাখা), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী ইরফানুল হক সরকার (আপেল) এবং গণঅধিকার পরিষদের প্রার্থী মো. জসিম উদ্দিন (ট্রাক) প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ মজিবুর রহমান প্রতীক বরাদ্দ পেলেও পরে হাসনাত আবদুল্লাহকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

স্থানীয় ভোটারদের মতে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে কেউই প্রভাবশালী না হওয়ায় হাসনাত আবদুল্লাহর জয় অনেকটাই নিশ্চিত। সেলিম আহমেদ নামের এক ভোটার বলেন, মঞ্জুরুল আহসান মুন্সীই ছিলেন হাসনাতের একমাত্র শক্ত প্রতিদ্বন্দ্বী। তার প্রার্থিতা বাতিল হওয়ায় জয়ের পথ অনেকটাই পরিষ্কার।
আরেক ভোটার আহমেদ জোবায়ের বলেন, মুন্সী নির্বাচনে থাকলে প্রতিযোগিতা হতো। এখন পরিস্থিতি দেখে মনে হচ্ছে হাসনাত আবদুল্লাহ বিপুল ভোটে জয়ী হবেন।

এ বিষয়ে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. জসিম উদ্দিন বলেন, জোটের প্রার্থী হিসেবে তিনি শেষ পর্যন্ত মাঠে থাকবেন এবং বিজয়ের ব্যাপারেও আশাবাদী।

এদিকে শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

বিএনপির কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া জানান, কেন্দ্রীয়ভাবে এখনো কোনো নির্দেশনা আসেনি। নির্দেশনা পেলে দলীয় নেতাকর্মীরা সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৭
সূর্যোদয়ভোর ৬:৩৪
যোহরদুপুর ১২:১৩
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৫:৫২
এশা রাত ৭:০৮

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৭
সূর্যোদয়ভোর ৬:৩৪
যোহরদুপুর ১২:১৩
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৫:৫২
এশা রাত ৭:০৮

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত