সর্বশেষ
ই/সরাইলি হা/মলায় গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে আল্লাহর নামে জিকিরে মগ্ন অবস্থায় থাকা এক ফি/লিস্তিনি নারীর লাশ উদ্ধার
২০ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের বাজার দর কত?
করোনার ৪০ হাজার কোটি টাকার ব্যয়ের নথি নিয়ে প্রশ্ন, ফেরত আসেনি ১২০০ কোটি
আজ প্রিয়তমা স্ত্রীর প্রতি ভালোবাসা ও প্রশংসা প্রকাশের বিশেষ দিন
জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জনের ৩ দিনের রিমান্ড
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ ৩৪ হাজার টাকা
যে কোনো সময় এক দফায় রূপ নিতে পারে দাবি: জামায়াত আমির
১৯ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের বাজার দর কত?
আজ টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসী যুবকের মৃত্যু টাইমস নিউজ
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
মার্কিন অর্থনৈতিক চাপে কোণঠাসা ইরান, কমছে হরমুজকে ঘিরে তেহরানের দরকষাকষির শক্তি
অগ্নিকাণ্ডে বাংলাদেশি রোগীরদের মৃত্যুর ঘটনায় ভারতে চিকিৎসা নিতে রোগীর ভাটা; চাপে কলকাতার হাসপাতালগুলো
গ্রিসে এয়ার শোতে ফ্যান্টম যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত দুই পাইলট

শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ আগুন: ফায়ার ফাইটারসহ বেশ কয়েকজন আহত

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের তীব্রতা ক্রমশ বেড়েই চলেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট কাজ করছে। তাদের সঙ্গে বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনীও যুক্ত রয়েছে। পরিস্থিতি মোকাবিলা ও উদ্ধার কাজে সহায়তার জন্য মোতায়ন করা হয়েছে দুই প্লাটুন বিজিবি।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তাহলা বিন জসিম জানান, আগুন নিয়ন্ত্রণের সময় ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে।

অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে দুপুর ২টা ১৫ মিনিটের দিকে। সূত্রপাতের সঙ্গে সঙ্গে বাংলাদেশ সিভিল এভিয়েশন, ফায়ার সার্ভিস ও বিমানবাহিনীর দুটি ইউনিট কাজ শুরু করে। পরে ধাপে ধাপে আরও ইউনিট যোগ দেওয়া হয়।

আগুন নিয়ন্ত্রণে নেমে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট, নৌবাহিনী ও বিমানবাহিনী একযোগে কাজ করছে। এছাড়া পরিস্থিতি মোকাবিলায় দুই প্লাটুন বিজিবি নিয়োজিত রয়েছে।

আগুনের কারণে বিমানবন্দরে সব ধরণের বিমান ওঠানামা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ইতিমধ্যে সৌদি আরব থেকে আসা একটি ফ্লাইট সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করেছে। ঢাকাগামী অন্যান্য ফ্লাইট চট্টগ্রাম ও কলকাতায় অবতরণ করেছে।

সম্ভাব্য ক্ষতি এড়াতে হ্যাঙ্গারে থাকা বিমানগুলো আগুনের উৎস থেকে দূরে সরিয়ে নেওয়া হচ্ছে। বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানিয়েছেন, কার্গো ভিলেজের পাশে একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তবে যাত্রীদের নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। কার্গো ভিলেজে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর বিমান চলাচল স্বাভাবিক হবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩১
সূর্যোদয়ভোর ৫:৪৬
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৫:৫৭
এশা রাত ৭:১৩

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩১
সূর্যোদয়ভোর ৫:৪৬
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৫:৫৭
এশা রাত ৭:১৩

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত