সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

শেখ হাসিনার খালাসের প্রত্যাশা রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট:;আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনীত অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। তিনি বলেন, “আমার দৃঢ় বিশ্বাস, শেখ হাসিনা খালাস পাবেন। কারণ রাষ্ট্রপক্ষ সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে।”

সোমবার (২০ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আমির হোসেন আরও বলেন, “আমি মনে করি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নিরপরাধ ব্যক্তি। তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলোতে কোনো শক্ত প্রমাণ নেই। একইসঙ্গে আসাদুজ্জামান খান কামালও খালাস পাওয়ার যোগ্য।”

আইনজীবী জানান, আসামিদের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি। তিনি বলেন, “শেখ হাসিনা বা কামালের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি। আইনগতভাবেও এমন সুযোগ নেই। কেউ স্বেচ্ছায় হাজির না হলে বা গ্রেপ্তার না হলে যোগাযোগের প্রশ্নই ওঠে না।”

তিনি আরও জানান, মামলার যুক্তিতর্ক এখনো সম্পূর্ণ শেষ হয়নি। “আজ আমি আমার বক্তব্যের অংশবিশেষ উপস্থাপন করেছি, বাকি অংশ পরদিন বিস্তারিতভাবে তুলে ধরব।”

এর আগে ১৬ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ধরে যুক্তিতর্ক উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষ। সেই সময়ে প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সর্বোচ্চ শাস্তি (মৃত্যুদণ্ড) দাবি করেন। পাশাপাশি, রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিষয়ে সিদ্ধান্ত আদালতের ওপর ছেড়ে দেন তিনি।

রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কে ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত শেখ হাসিনার সরকার পরিচালনার সময়ের নানা ঘটনা, বিশেষ করে গুম, হত্যাযজ্ঞ ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো তুলে ধরা হয়।

বর্তমানে আদালতের পরবর্তী শুনানি শেষে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হবে বলে জানা গেছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত