সর্বশেষ
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

সেই বক ফিরে এসেছে হেমায়েতের কাছে, বিস্মিত এলাকাবাসী

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: পটুয়াখালীর বাউফলে অবমুক্তির কয়েক দিন পর আলোচিত সাদা বকটি আবারও ফিরে এসেছে তার প্রিয় সঙ্গী ব্যবসায়ী হেমায়েত উদ্দিনের কাছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক বিস্ময় ও আবেগ।

বুধবার সন্ধ্যায় বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের নুরাইনপুর বাজারে হেমায়েত উদ্দিনের দোকানের সামনে বকটিকে দেখা যায়। আগের মতোই দোকানের পাশে এসে সে দাঁড়িয়ে থাকে। হেমায়েতের সঙ্গে থাকা সেই দৃশ্য দেখতে স্থানীয়রা ভিড় করেন।

গত ২৭ অক্টোবর বন বিভাগ বকটিকে অবমুক্ত করে। মুক্তির পর থেকে বকটি কিছু না খেয়ে নীরব ও নিস্তেজ অবস্থায় ছিল। বুধবার সন্ধ্যায় হঠাৎ করে তার পুরনো সঙ্গীর কাছে ফিরে আসে সে।

চার মাস আগে ঝড়ের সময় ‘বকের বাড়ি’ নামে পরিচিত গাছ থেকে পড়ে যাওয়া একটি বকের ছানাকে গুইসাপের হাত থেকে উদ্ধার করেছিলেন হেমায়েত উদ্দিন। পরে তিনি নিজের সন্তানের মতো যত্ন করে সেটিকে লালনপালন করেন। সেই থেকেই বকটি তাঁর দোকানে বসবাস করত এবং তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

স্থানীয়রা বলছেন, “মানুষ যেখানে মানুষকে ভুলে যায়, সেখানে একটি পাখি তার প্রিয় মানুষকে চিনে ফিরে এসেছে—এটা সত্যিই আশ্চর্যের।”

হেমায়েত উদ্দিন আবেগভরে বলেন, “আমি ভেবেছিলাম ও আর ফিরবে না। কিন্তু আল্লাহর রহমতে আমার সঙ্গীটা ফিরে এসেছে। আমি খুব চিন্তায় ছিলাম-ভাবছিলাম হয়তো না খেয়ে মরে যাবে।”

উপজেলা বন কর্মকর্তা বদিউজ্জামান খান সাংবাদিকদের বলেন, “দয়া করে এ বিষয়ে বেশি প্রচার করবেন না। বেশি নিউজ হলে বকটির ক্ষতি হতে পারে। যেহেতু ও এখন খাচ্ছে না এবং কোথাও যাচ্ছে না, তাই ওকে হেমায়েতের কাছেই থাকতে দিন। ভবিষ্যতে বড় হলে নিজেই উড়ে চলে যাবে।”

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত