সর্বশেষ
ই/সরাইলি হা/মলায় গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে আল্লাহর নামে জিকিরে মগ্ন অবস্থায় থাকা এক ফি/লিস্তিনি নারীর লাশ উদ্ধার
২০ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের বাজার দর কত?
করোনার ৪০ হাজার কোটি টাকার ব্যয়ের নথি নিয়ে প্রশ্ন, ফেরত আসেনি ১২০০ কোটি
আজ প্রিয়তমা স্ত্রীর প্রতি ভালোবাসা ও প্রশংসা প্রকাশের বিশেষ দিন
জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জনের ৩ দিনের রিমান্ড
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ ৩৪ হাজার টাকা
যে কোনো সময় এক দফায় রূপ নিতে পারে দাবি: জামায়াত আমির
১৯ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের বাজার দর কত?
আজ টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসী যুবকের মৃত্যু টাইমস নিউজ
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
মার্কিন অর্থনৈতিক চাপে কোণঠাসা ইরান, কমছে হরমুজকে ঘিরে তেহরানের দরকষাকষির শক্তি
অগ্নিকাণ্ডে বাংলাদেশি রোগীরদের মৃত্যুর ঘটনায় ভারতে চিকিৎসা নিতে রোগীর ভাটা; চাপে কলকাতার হাসপাতালগুলো
গ্রিসে এয়ার শোতে ফ্যান্টম যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত দুই পাইলট

হরমুজ প্রণালিতে ট্রাম্পের যুদ্ধজাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: ওয়াশিংটনকে ‘পালানোর’ চরম হুঁশিয়ারি

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে এবার অবস্থানরত একাধিক মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সোমবার (৩১ আগস্ট) ভোরে ইরানের লারাক দ্বীপে মার্কিন বিমান হামলার মাত্র কয়েক ঘণ্টার মাথায় লোহিত সাগর ও হরমুজ প্রণালি থেকে একযোগে এই পাল্টা আঘাত হানে তেহরান। তুর্কি বার্তাসংস্থা আনাদোলু, রয়টার্স ও প্রেস টিভির প্রতিবেদনে এই বিধ্বংসী আক্রমণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ ঘটনার পরপরই ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর সিরিকসহ আশেপাশের এলাকায় তীব্র বিস্ফোরণের শব্দে গোটা অঞ্চল কেঁপে ওঠে।

মার্কিন হামলা প্রতিরোধ ও শক্ত জবাব নিশ্চিত করে ইরানের জ্যেষ্ঠ আইনপ্রণেতা ইব্রাহিম আজিজি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সরাসরি মার্কিন প্রশাসনকে চরম হুঁশিয়ারি দিয়ে লেখেন, ‘আমাদের প্রতিরোধ পরীক্ষা করতে আসবেন না। জবাব কিন্তু আসছে, এখন কেবল দৌড়ান!’ তিনি আরও বলেন, আমেরিকা ও তার দোসরদের এমন শিক্ষণীয় সাজা দেওয়া হবে যা তাদের চূড়ান্ত পরাজয় নিশ্চিত করবে।

এর আগে রোববার ইরানের লারাক দ্বীপে জাহাজবিধ্বংসী রকেট ঘাঁটি লক্ষ্য করে জুলাই মাসের পর আবারও আকস্মিক বিমান হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, ওই হামলায় তাদের কয়েকজন সেনাসহ বেসামরিক নাগরিক হতাহত হন। এর পরপরই রেভল্যুশনারি গার্ড পুরো মার্কিন বাহিনীকে লক্ষ্য করে সর্বাত্মক বদলা নেওয়ার এই নির্দেশ জারি করে। মধ্যস্থতাকারী দেশগুলোর সমঝোতার চেষ্টা ভেস্তে যাওয়ায় হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও নৌ-অবরোধ নিয়ে দুই পরাশক্তির চরম যুদ্ধ এখন গোটা মধ্যপ্রাচ্যকে এক অগ্নিগর্ভ পরিস্থিতিতে ঠেলে দিয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩১
সূর্যোদয়ভোর ৫:৪৬
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৫:৫৭
এশা রাত ৭:১৩

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩১
সূর্যোদয়ভোর ৫:৪৬
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৫:৫৭
এশা রাত ৭:১৩

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত