আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি ডেস্ক: দেশের বাজারে টানা ছয় দফা কমেছে মূল্যবান ধাতু সোনার দাম। সর্বশেষ গতকাল বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসিয়েশন (বাজুস) ভালো মানের সোনার দাম ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করে। এরপর নতুন করে আর কোনো দর সমন্বয় না হওয়ায় আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সেই নির্ধারিত দামেই সারাদেশে সোনা ও রুপা বিক্রি হচ্ছে।
বাজুসের সর্বশেষ মূল্যতালিকা অনুযায়ী, আজ ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকায়।
আজকের সোনার বাজারদর (ভ্যাটসহ):
২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা।
২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৫ হাজার ৬৯৫ টাকা।
১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৭৬ হাজার ৭১০ টাকা।
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৪৪ হাজার ৩৪২ টাকা।
আজকের রুপার বাজারদর (প্রতি গ্রাম, ভ্যাটসহ):
সোনার পাশাপাশি বাজুস নির্ধারিত আজকের রুপার দর নিচে দেওয়া হলো
২২ ক্যারেট রুপা: প্রতি গ্রাম ২৯০ টাকা।
২১ ক্যারেট রুপা: প্রতি গ্রাম ২৭৫ টাকা।
১৮ ক্যারেট রুপা: প্রতি গ্রাম ২৩৫ টাকা।
সনাতন পদ্ধতির রুপা: প্রতি গ্রাম ১৮০ টাকা।
ক্রেতাদের জন্য বাজুসের গুরুত্বপূর্ণ নির্দেশনা:
বাজুস স্পষ্ট জানিয়েছে, সোনা ও রুপার নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ভ্যাট ইতোমধ্যেই অন্তর্ভুক্ত রয়েছে। ফলে বিক্রেতারা ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট আদায় করতে পারবেন না। তবে গহনার নকশা ও ধরন অনুযায়ী নির্ধারিত মজুরি যুক্ত হবে।
পুরোনো অলংকার বিনিময় (এক্সচেঞ্জ) করার ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে ১২ শতাংশ এবং পুরোনো গহনা সরাসরি বিক্রির ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দেওয়া হবে। এক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট কর্তন করা যাবে না।
বাজুসের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ১৩৯ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ বার দাম বাড়ানো হয়েছে, ৭৩ বার কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।

