আওয়ার টাইমস নিউজ।
সারাদেশ ডেস্ক: নতুন ৩৩ কেভি লাইনের তার সংযোগের কাজের জন্য নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় আগামীকাল শনিবার (২১ নভেম্বর ২০২৬) টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আজ শুক্রবার (২০ নভেম্বর) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বড়াইগ্রাম-১ (বনপাড়া) ও বড়াইগ্রাম-৩ (গড়মাটি) উপকেন্দ্রের ১ ও ৩ নম্বরের সব ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
বিদ্যুৎবিহীন থাকবে যেসব এলাকা:
বনপাড়া পৌরসভা
জোয়াড়ী ইউনিয়ন
মাঝগাঁও ইউনিয়ন
দুয়ারিয়া ইউনিয়নের আংশিক এলাকা
নগর ইউনিয়ন
গোপালপুর ইউনিয়ন
চান্দাই ইউনিয়ন
এসব এলাকার গ্রাহকেরা নির্ধারিত সময়ে বিদ্যুৎবিহীন থাকায় সাময়িক ভোগান্তিতে পড়তে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে, নির্ধারিত কাজের অগ্রগতির ওপর নির্ভর করে বিদ্যুৎ বন্ধের সময়সূচিতে কিছুটা পরিবর্তন আসতে পারে। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

