সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

টেস্ট ক্রিকেটের পাট চুকানোর ঘোষণা ইমরুলের

Our Times News

বাংলাদেশ জাতীয় ক্রিকেট একসময়ের ওপেনার ইমরুল কায়েস টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন। এক ফেসবুক বার্তায় এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

বুধবার (১৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই ঘোষণা দিয়ে ইমরুল বলেন, ১৬ নভেম্বর টেস্ট ক্রিকেটকে বিদায় বলতে যাচ্ছেন তিনি।

ভিডিওতে দেখা যায়, মিরপুর স্টেডিয়ামের গ্যালারির প্রবেশপথ দিয়ে ইমরুল কায়েস হেঁটে আসছেন। এরপর গ্যালারির একটি সিটে বসে অবসরের সিদ্ধান্তের কথা জানান।

ভিডিও বার্তায় ইমরুল কায়েস বলেন, ‘আসসালামু আলাইকুম, আমি ইমরুল কায়েস। আমি বাংলাদেশের সকল ক্রিকেটপ্রেমী দর্শকদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রেখেই একটা বিষয় জানাতে চাছি। আমি খুব শীঘ্রই আমার ক্রিকেট ক্যারিয়ার নিয়ে একটি কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছি।’

 

 

এরপরই ইমরুল ঘোষণা দেন, ‘আমি আগামী ১৬ই নভেম্বর আমার টেস্ট ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি এবং সেই সাথে প্রথম শ্রেণীর ক্রিকেটেরও সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি।’

অবসরের ঘোষণা দেওয়া মোটেই সহজ নয়। ইমরুলের কথায় সেটাও উঠে এল, ‘এটি আমার জীবনের ১৭ বছরের সবচেয়ে কঠিন এবং আবেগের একটি মুহূর্ত।’

ভিডিওর শেষে ইমরুল কিছুটা রহস্য রেখে উল্লেখ করেছেন, ‘ফুল স্টোরি, কামিং সুন…’। যার অর্থ তার পুরো ভিডিওবার্তা প্রকাশ করা এখনো বাকি। বুধবার প্রকাশিত ১ মিনিট ২৯ সেকেন্ডের ভিডিওটি শুধুমাত্র একটি প্রমো।

প্রসঙ্গত, দেশের হয়ে ৩৯ টেস্টে ইমরুল কায়েসের রান ১৭৯৭ রান। এর মধ্যে তিনটি শতক ও চারটি অর্ধশতক রয়েছে। ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে খেলেছিলেন ১৫০ রানের দারুণ এক ইনিংস। সেটাই হয়ে রইল তার ক্যারিয়ার সেরা টেস্ট ইনিংস।

সে ইনিংস খেলার পথে তামিম ইকবালের সঙ্গে ৩১২ রানের মহাকাব্যিক এক জুটি গড়েছিলেন ইমরুল। এই জুটির সুবাদেই হয়ত বহু বছর পরেও ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে ফিরবে এই ওপেনারের নাম।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত