সর্বশেষ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মন্দির নির্মাণের দাবিতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের বিক্ষোভ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী মন্দির নির্মাণের দাবিতে বিক্ষোভ করেছেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শান্ত চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, প্রতিষ্ঠার দুই দশক পার হলেও বিশ্ববিদ্যালয়ে এখনও কোনো স্থায়ী মন্দির নেই। ফলে প্রতি বছর ধর্মীয় অনুষ্ঠান পালনের জন্য তাদের বাইরে যেতে হয়, যা অনেক সময় ঝুঁকিপূর্ণ ও কষ্টকর হয়ে দাঁড়ায়।

শিক্ষার্থী অতশি হালদার বলেন, বিশ্ববিদ্যালয়ে মসজিদ রয়েছে, কিন্তু আমাদের ধর্মীয় চর্চার জন্য কোনো নির্দিষ্ট স্থান নেই। বহুবার দাবি জানালেও প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি।

আরেক শিক্ষার্থী অনিক দাস বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের প্রতি বৈষম্য করছে। মুসলিম শিক্ষার্থীদের জন্য মসজিদ থাকলেও সনাতন ধর্মাবলম্বীদের জন্য কোনো মন্দির নেই। আমরা যদি সমান সুযোগ না পাই, তাহলে কঠোর আন্দোলনের পথে যেতে বাধ্য হবো।

শিক্ষার্থী উপমা মণ্ডল জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সব ধর্মের শিক্ষার্থী পড়লেও ধর্মীয় চর্চার সুযোগ সবার জন্য সমান নয়। আমরা প্রশাসনের কাছে বহুবার আবেদন করেছি, কিন্তু কোনো ইতিবাচক সাড়া পাইনি।

এ বিষয়ে জবি উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, শিক্ষার্থীরা একটি স্মারকলিপি জমা দিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে, তবে এখনই কিছু নিশ্চিত বলা যাচ্ছে না।

এর আগে, কালীপূজা উদযাপনের অনুমতি চাইলে প্রশাসন নিরাপত্তার অজুহাতে অনুমতি না দেওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত