সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

কলাবাগান থেকে কাঁদতে থাকা কিশোরীকে তুলে নিয়ে নারায়ণগঞ্জে ধর্ষণ, ট্রাফিক কনস্টেবল গ্রেপ্তার

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: রাজধানীর কলাবাগান ট্রাফিক বক্সের সামনে কাঁদতে থাকা এক ১২ বছরের কিশোরীকে প্রলোভন দেখিয়ে নারায়ণগঞ্জে নিয়ে ধর্ষণের অভিযোগে এক ট্রাফিক পুলিশের কনস্টেবলকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, গ্রেপ্তারকৃত কনস্টেবলের নাম মো. রুহুল আমিন (৪১)। তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি ট্রাফিক ডিভিশনে কর্মরত ছিলেন এবং মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার শেখ সাদির ছেলে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের বন্দর উপজেলার রূপালি আবাসিক এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

ওসি আরও জানান, সোমবার সন্ধ্যায় চাষাঢ়া এলাকা থেকে কনস্টেবল রুহুল আমিনকে আটক করা হয়। তার সঙ্গে ভুক্তভোগী কিশোরীও ছিল। পরে রাত ১টার দিকে তাকে সদর মডেল থানা থেকে বন্দর থানায় হস্তান্তর করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মেয়েটি মাদারীপুর জেলার বাসিন্দা এবং ঢাকার কলাবাগানে একটি বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করত। সোমবার দুপুরে কলাবাগান ট্রাফিক বক্সের সামনে সে কান্না করছিল। ওই সময় কর্তব্যরত কনস্টেবল রুহুল আমিন মেয়েটিকে শান্তনা দেওয়ার কথা বলে নিজের মোটরসাইকেলে তুলে নারায়ণগঞ্জের বন্দরের বাসায় নিয়ে যায় এবং সেখানে ধর্ষণ করে।

ধর্ষণের পর শিশুটিকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে ফিরছিলেন কনস্টেবল রুহুল। তবে চাষাঢ়া এলাকায় পৌঁছালে মেয়েটি কান্নাকাটি শুরু করে। স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে রুহুল আমিনকে আটক করে।

ভুক্তভোগী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন। শিশুটির চাচা ধর্ষণের অভিযোগে বন্দর থানায় মামলা দায়ের করেছেন।

ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক রমনা বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা ঘটনাটি সম্পর্কে অবগত। অভিযুক্ত কনস্টেবলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

বন্দর থানা-পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত