সর্বশেষ
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন
স্পেনের বিশ্বজয়ে উল্লাসে মাতোয়ারা অ/ভিশপ্ত ইহুদীদের হামলায় পা হারানো ফি/ লিস্তিনি মা/জলুম মুসলিমরা
১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

ভারতকে রেকর্ড হারের সাথে হোয়াইটওয়াশ করল প্রোটিয়ারা

Our Times News

টঙ্গীর জোড় ইজতেমায় মুসল্লিরা

আওয়ার টাইমস নিউজ।

স্পোর্টস ডেস্ক: ভারতে ২৬ বছর পর টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেল সাউথ আফ্রিকা। টেম্বা বাভুমার নেতৃত্বে দুই ম্যাচের সিরিজে দুর্দান্ত খেলেছে প্রোটিয়ারা। সিরিজের প্রথম টেস্টের মতো দ্বিতীয়টিতেও একচেটিয়া আধিপত্য দেখিয়ে তারা ভারতকে হোয়াইটওয়াশ করেছে। গৌহাটিতে দ্বিতীয় টেস্টে রিশভ পান্টের দলকে ৪০৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে সফরকারীরা—যা ভারতের টেস্ট ইতিহাসে রানের হিসেবে সবচেয়ে বড় হার।

দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাট করে সাউথ আফ্রিকা ৪৮৯ রানে প্রথম ইনিংস শেষ করে। জবাবে ভারত ২০১ রানে অলআউট হয়। ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে ৫ উইকেটে ২৬০ রান তুলে ইনিংস ঘোষণা দেয় প্রোটিয়ারা, ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ৫৪৯ রান।

পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ভারত চতুর্থ দিনেই ২৭ রানে ২ উইকেট হারায়। পঞ্চম দিনে বাকি ৮ উইকেট হারিয়ে লাঞ্চের পর ১৪০ রানে অলআউট হয়। সিমন হার্মার দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট ও প্রথম ইনিংসে ৩ উইকেটসহ ম্যাচে মোট ৯ উইকেট নিয়েছেন। সিরিজে দুই ম্যাচে তার শিকার ১৭ উইকেট—এ কারণেই সিরিজসেরা পুরস্কার উঠেছে তার হাতে।

রবীন্দ্র জাদেজা দ্বিতীয় ইনিংসে ভারতের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন, বাকিরা ছিলেন আসা–যাওয়া।

এই ম্যাচে ক্যাচের বিশ্বরেকর্ড গড়েছেন এইডেন মার্করাম। এক টেস্টে ৯টি ক্যাচ নিয়ে ভেঙেছেন আজিঙ্কা রাহানের ৮ ক্যাচের আগের রেকর্ড। গৌহাটি টেস্টে ৭ উইকেট ও ব্যাটে ৯৩ রান করে ম্যাচসেরা হয়েছেন মার্কো জানসেন।

সাউথ আফ্রিকার এই জয় টেস্ট ইতিহাসে মোট রানের ব্যবধানে ১৫তম বৃহৎ জয়। প্রোটিয়াদের নিজেদের সবচেয়ে বড় জয় ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৯২ রানে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের মধ্যে অনেকেই মন্তব্য করেছেন ভারত ক্রিকেট বিশ্বে অহংকার দম্ভ করে চলে, দলটিকে লজ্জাজনকভাবে হোয়াইটওয়াশ করে আমাদেরকে ঈদের আনন্দ দেওয়ার জন্য দক্ষিণ আফ্রিকা দলকে ধন্যবাদ।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত