সর্বশেষ
ই/সরাইলি হা/মলায় গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে আল্লাহর নামে জিকিরে মগ্ন অবস্থায় থাকা এক ফি/লিস্তিনি নারীর লাশ উদ্ধার
২০ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের বাজার দর কত?
করোনার ৪০ হাজার কোটি টাকার ব্যয়ের নথি নিয়ে প্রশ্ন, ফেরত আসেনি ১২০০ কোটি
আজ প্রিয়তমা স্ত্রীর প্রতি ভালোবাসা ও প্রশংসা প্রকাশের বিশেষ দিন
জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জনের ৩ দিনের রিমান্ড
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ ৩৪ হাজার টাকা
যে কোনো সময় এক দফায় রূপ নিতে পারে দাবি: জামায়াত আমির
১৯ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের বাজার দর কত?
আজ টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসী যুবকের মৃত্যু টাইমস নিউজ
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
মার্কিন অর্থনৈতিক চাপে কোণঠাসা ইরান, কমছে হরমুজকে ঘিরে তেহরানের দরকষাকষির শক্তি
অগ্নিকাণ্ডে বাংলাদেশি রোগীরদের মৃত্যুর ঘটনায় ভারতে চিকিৎসা নিতে রোগীর ভাটা; চাপে কলকাতার হাসপাতালগুলো
গ্রিসে এয়ার শোতে ফ্যান্টম যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত দুই পাইলট

রমজানের পবিত্র আবহে ভিক্টোরিয়া ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Our Times News

সিনিয়র নিউজ করেসপন্ডেন্টঃ হুসাইন আল আজাদ।

আওয়ার টাইমস নিউজ।

পবিত্র মাহে রমজানের পবিত্রতা, সংযম ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিতে শুক্রবার (১৩ মার্চ) ঐতিহ্যবাহী ও স্বনামধন্য বিদ্যাপীঠ ভিক্টোরিয়া ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ-এ অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল।

প্রতিষ্ঠানটির স্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কর্মকর্তা-কর্মচারীসহ আমন্ত্রিত অতিথিরা আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। এরপর দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রিন্সিপাল ওমর ফারুক বলেন, “পবিত্র মাহে রমজান আমাদের আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার এক অনন্য শিক্ষা দেয়। এই মাস মানুষের মাঝে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ এবং সামাজিক সম্প্রীতির চেতনা জাগ্রত করে। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা শুধু পাঠ্যজ্ঞানেই নয়, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধেও সমৃদ্ধ হয়ে উঠুক। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে সেই চেতনা জাগিয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” এ সময় তিনি আরও বলেন, রমজানের শিক্ষা যদি ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়ন করা যায়, তবে একটি নৈতিক, সুন্দর ও মানবিক সমাজ গঠন করা সম্ভব।

ইফতার মাহফিলে প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা একসঙ্গে ইফতারে অংশ নেন। এতে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক মনোরম পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানের শেষপর্যায়ে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয় এবং মিলাদ ও বিশেষ দোয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে এ ধরনের সামাজিক ও ধর্মীয় আয়োজন অব্যাহত থাকবে ইনশা-আল্লাহ্

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩১
সূর্যোদয়ভোর ৫:৪৭
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৫:৫৬
এশা রাত ৭:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩১
সূর্যোদয়ভোর ৫:৪৭
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৫:৫৬
এশা রাত ৭:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত