সর্বশেষ
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
আন্তর্জাতিক
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম
ইসলামী ব্যাংক নিয়ে ‘জোরজবরদস্তি’ করলে ভালো ফল হবে না: ডা. শফিকুর রহমান
বিদ্যুতের দাম আবারও বাড়ছে? আজই আসছে নতুন মূল্যহার ঘোষণা

একাদশে ভর্তি হলেই সুযোগ: ৬ হাজার টাকা সহায়তা দেবে সরকার, আবেদন করবেন যেভাবে

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশ ও আলিম প্রথম বর্ষে ভর্তি হওয়া আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য এককালীন ৬ হাজার টাকা সহায়তার ঘোষণা দিয়েছে সরকার। আগ্রহীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক ও সমমান পর্যায়ে ভর্তিকৃত শিক্ষার্থীদের এই সহায়তা দেওয়া হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের একাদশ ও আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদন শুরু ১২ এপ্রিল

সহায়তা পেতে শিক্ষার্থীদের আগামী ১২ এপ্রিল সকাল ৯টা থেকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন চলবে ৩০ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

যেসব শিক্ষার্থী পাবেন
এই সহায়তা পেতে হলে শিক্ষার্থীর পূর্ববর্তী পরীক্ষায় কমপক্ষে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। জিপিএ পদ্ধতিতে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে। অভিভাবকের বার্ষিক আয় ৩ লাখ টাকার কম হতে হবে।

এছাড়া এতিম, প্রতিবন্ধী, বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং ২০তম গ্রেডের সরকারি কর্মচারীদের সন্তানদের ক্ষেত্রে প্রয়োজনীয় প্রমাণপত্র সংযুক্ত করে আবেদন করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনের সঙ্গে জন্মনিবন্ধন, পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র, স্থানীয় জনপ্রতিনিধির ‘হতদরিদ্র’ সনদ, প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র এবং অনলাইন ব্যাংক অ্যাকাউন্টের তথ্য জমা দিতে হবে।

যেভাবে মিলবে টাকা
পুরো প্রক্রিয়াটি অনলাইনভিত্তিক হওয়ায় কোনো হার্ডকপি জমা দেওয়ার প্রয়োজন নেই। আবেদন যাচাই-বাছাই শেষে নির্বাচিত শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ৬ হাজার টাকা পাঠিয়ে দেওয়া হবে।

সহায়তা সংক্রান্ত যোগাযোগ
এ বিষয়ে বিস্তারিত জানতে অফিস চলাকালীন সময়ে হেল্পলাইন নম্বরে যোগাযোগ করা যাবে:
০১৭৭৮৯৫৮৩৫৬, ০১৭৭৮৯৬৪১৫৬

কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সঠিক তথ্য দিয়ে আবেদন করলে শিক্ষার্থীরা সহজেই এই সহায়তার আওতায় আসতে পারবেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত