সর্বশেষ
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন
স্পেনের বিশ্বজয়ে উল্লাসে মাতোয়ারা অ/ভিশপ্ত ইহুদীদের হামলায় পা হারানো ফি/ লিস্তিনি মা/জলুম মুসলিমরা
১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত
মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে আরও কমেছে স্বর্ণের দাম

সময় পেরিয়ে গেলেও জানালা-দরজা বন্ধ করে পরীক্ষা, প্রতিবাদে ছাত্রকে ধমক,রংপুরে কেন্দ্র নিয়ে বিতর্ক

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: রংপুরের মিঠাপুকুর উপজেলার একটি দাখিল পরীক্ষা কেন্দ্রে নির্ধারিত সময় শেষ হওয়ার পরও দরজা-জানালা বন্ধ রেখে পরীক্ষার্থীদের উত্তরপত্র লেখার সুযোগ দেওয়ার অভিযোগ উঠেছে। এ অনিয়মের প্রতিবাদ করায় এক শিক্ষার্থীকে কেন্দ্র সচিবের ধমকের মুখেও পড়তে হয়েছে।

রোববার শঠিবাড়ী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা কেন্দ্রে গণিত পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয় সাংবাদিকদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, নির্ধারিত সময় শেষ হওয়ার পরও কয়েকটি কক্ষে শিক্ষার্থীরা লিখে যাচ্ছেন। এক কক্ষে নির্ধারিত সময়ের কয়েক মিনিট পরেও পরীক্ষার্থীদের উত্তরপত্র লিখতে দেখা যায়। দায়িত্বে থাকা এক পরিদর্শক খাতা সংগ্রহে বিলম্বের কারণ হিসেবে ‘স্ট্যাপলার না থাকা’র কথা উল্লেখ করেন।

রওশন হাবিব নামে এক পরীক্ষার্থী অভিযোগ করেন, তাদের কক্ষে সময়মতো খাতা জমা নেওয়া হলেও পাশের কক্ষে দরজা-জানালা বন্ধ করে বই দেখে লেখার সুযোগ দেওয়া হচ্ছিল। এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কেন্দ্র সচিব আবদুল লতিব মিয়া তাকে ধমক দেন বলেও অভিযোগ ওঠে।

ঘটনাস্থলে থাকা এক সাংবাদিক জানান, কেন্দ্র সচিব প্রথমে সাংবাদিকদের প্রবেশে বাধা দেন এবং পরে সিসিটিভি ফুটেজে এক পরীক্ষার্থীর মোবাইল ব্যবহারের দৃশ্য দেখা যায়। পরবর্তীতে তল্লাশিতে একটি মোবাইল ফোনে বহুনির্বাচনী প্রশ্নের উত্তর সংবলিত বার্তা পাওয়া গেছে বলেও জানা যায়।
তবে সব অভিযোগ অস্বীকার করে কেন্দ্র সচিব বলেন, ঝড়-বৃষ্টির কারণে খাতা সংগ্রহে কিছুটা বিলম্ব হয়েছে, কোনো অনিয়ম হয়নি।

মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত