সর্বশেষ
টানা সমন্বয়ের পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
হারের পর মিশরের জিকো বললেন, ‘আল্লাহ সাক্ষী, এটা পাতানো বিশ্বকাপ!
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৬৮৫
আজ কারবালায় নেওয়া হবে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ
ফিফার নির্লজ্জ কলঙ্কজনক সহযোগিতায় মিশরকে হারিয়েছে আর্জেন্টিনা! সমালোচনার ঝড়ে কাঁপছে সমগ্র ফুটবল বিশ্ব
ফি/ লিস্তিনিদের জন্য বিজয় উৎসর্গ করা মু/ সলিম সিংহ দল মিশর আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলে এগিয়ে
ফিলিস্তিনিদের দুর্ভোগে নীরব থাকলে মানুষ বলা যায় না: মিশর কোচ হোসাম হাসান
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বিনা মূল্যে ১০ লাখ গরীব অসহায় মানুষের চোখের ছানি অপারেশনের উদ্যোগ
মেলোনি আমার প্রতি অতিরিক্ত আসক্ত, তার ওপর নিষেধাজ্ঞা দেওয়া উচিত’ বলে রসিকতা ট্রাম্পের
ইসলাম গ্রহণ করলেন অস্ট্রেলিয়ার ফুটবলার টেটে ইয়ঙ্গি
সাভারে হামলার পর নাহিদ ইসলামের অভিযোগ: ফ্যাসিস্টদের পুনর্বাসনে বিএনপি জড়িত
শি/শু হ/ত্যাকারী নেতানিয়াহুর ওপর নিষেধাজ্ঞার দাবি জানালেন ৭১ ব্রিটিশ আইনপ্রণেতা
টানা পরিবর্তনের পর দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
লিবিয়ার শান্তি উদ্যোগে মধ্যস্থতার ভূমিকায় পাকিস্তান, চলছে গোপন আলোচনা
আন্তর্জাতিক সংবাদ

টানা সমন্বয়ের পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

অর্থনীতি ডেস্ক: দেশের বাজারে সর্বশেষ মূল্য সমন্বয়ের পর বুধবার (৮ জুলাই) আগের নির্ধারিত দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, নতুন সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এই মূল্যই দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর থাকবে।

গত ৬ জুলাই বাজুস স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমার প্রেক্ষাপটে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করে। ওই দিন সকাল ১০টা থেকে সংশোধিত মূল্য কার্যকর হয়।
বর্তমান মূল্য অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকায় বিক্রি হচ্ছে।

বাজুস আরও জানিয়েছে, অলঙ্কারের নকশা অনুযায়ী মজুরি যুক্ত হবে। স্বর্ণ ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। এছাড়া অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে।

এর আগে ৩ জুলাই স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। তবে সর্বশেষ সমন্বয়ে সেই বৃদ্ধি আংশিকভাবে কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৮৭ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৩ বার দাম বেড়েছে, ৪৩ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে ২০২৫ সালে স্বর্ণের দাম মোট ৯৩ বার সমন্বয় করা হয়েছিল।

স্বর্ণের দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৮৯৯ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩৩ টাকা দামে বিক্রি হচ্ছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ৮ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫১
সূর্যোদয়ভোর ৫:১৮
যোহরদুপুর ১২:০৩
আছরবিকাল ৩:২৩
মাগরিবসন্ধ্যা ৬:৪৯
এশা রাত ৮:১৬

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ৮ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫১
সূর্যোদয়ভোর ৫:১৮
যোহরদুপুর ১২:০৩
আছরবিকাল ৩:২৩
মাগরিবসন্ধ্যা ৬:৪৯
এশা রাত ৮:১৬

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত