সর্বশেষ
ই/সরাইলি হা/মলায় গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে আল্লাহর নামে জিকিরে মগ্ন অবস্থায় থাকা এক ফি/লিস্তিনি নারীর লাশ উদ্ধার
২০ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের বাজার দর কত?
করোনার ৪০ হাজার কোটি টাকার ব্যয়ের নথি নিয়ে প্রশ্ন, ফেরত আসেনি ১২০০ কোটি
আজ প্রিয়তমা স্ত্রীর প্রতি ভালোবাসা ও প্রশংসা প্রকাশের বিশেষ দিন
জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জনের ৩ দিনের রিমান্ড
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ ৩৪ হাজার টাকা
যে কোনো সময় এক দফায় রূপ নিতে পারে দাবি: জামায়াত আমির
১৯ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের বাজার দর কত?
আজ টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসী যুবকের মৃত্যু টাইমস নিউজ
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
মার্কিন অর্থনৈতিক চাপে কোণঠাসা ইরান, কমছে হরমুজকে ঘিরে তেহরানের দরকষাকষির শক্তি
অগ্নিকাণ্ডে বাংলাদেশি রোগীরদের মৃত্যুর ঘটনায় ভারতে চিকিৎসা নিতে রোগীর ভাটা; চাপে কলকাতার হাসপাতালগুলো
গ্রিসে এয়ার শোতে ফ্যান্টম যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত দুই পাইলট

ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক সোনম ওয়াংচুকের, প্রধানমন্ত্রী মোদির কপালে চিন্তার ভাঁজ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন দেশের পুরো রাজনৈতিক ও নির্বাচন ব্যবস্থায় আমূল পরিবর্তনের লক্ষ্য নিয়ে এক ‘শান্তিপূর্ণ বিপ্লব’ বা ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিয়েছেন দেশটির বিশিষ্ট পরিবেশকর্মী ও শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচুক। বৃহস্পতিবার প্রকাশিত এক বিশেষ ভিডিও বার্তায় তিনি ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত ও বিশ্বমঞ্চে সম্মানিত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার স্বার্থে কট্টর দুর্নীতিগ্রস্তদের বদলে সৎ, নির্ভীক ও নীতিবান নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানিয়েছেন। ওয়াংচুকের এই বিস্ফোরক আহ্বানের পর দিল্লির রাজনীতির শীর্ষ মহলে নতুন করে অস্বস্তি সৃষ্টি হয়েছে।

সোনম ওয়াংচুক উদ্বেগের সাথে প্রকাশ করেন যে, ভারতের বর্তমান পার্লামেন্টের প্রায় অর্ধেক এমপির বিরুদ্ধেই বিভিন্ন অপরাধমূলক মামলা রয়েছে, যার এক-তৃতীয়াংশের বিরুদ্ধেই রয়েছে খুন, ধর্ষণ ও অপহরণের মতো গুরুতর অভিযোগ। এমন নেতৃত্ব দিয়ে একটি দেশ উন্নত হতে পারে না উল্লেখ করে তিনি থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও বাংলাদেশের প্রসঙ্গ টানেন। তিনি জানান, ৫০ বছর আগে যেসব দেশ ভারতের পেছনে বা সমপর্যায়ে ছিল, তারাও আজ মাথাপিছু জিডিপির দিক থেকে ভারতকে টপকে বহু দূর এগিয়ে গেছে।

তিনি স্পষ্ট করেন, এই সমস্যা কেবল কোনো নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের নয়, বরং পুরো ব্যবস্থারই বড় ব্যর্থতা। ২০১২-১৩ সালের দুর্নীতিবিরোধী আন্দোলনের পর কেন্দ্রে ক্ষমতার পরিবর্তন হলেও দুর্নীতি ও অবিচার বন্ধ হয়নি, বরং তা আরও দ্বিগুণ রূপ ধারণ করেছে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ে পরিবর্তন ও শিক্ষামন্ত্রীর পদত্যাগকে তিনি শিক্ষার্থীদের আন্দোলনের জয় হিসেবে দেখলেও কড়া বার্তা দেন যে, শিক্ষা ব্যবস্থার মৌলিক পরিবর্তন না হলে দেশের ভবিষ্যৎ এভাবেই পিছিয়ে থাকবে। সুশাসন ফিরিয়ে আনতে ও দেশের রাজনৈতিক দৃশ্যপট বদলে দিতে সাধারণ মানুষকে নিজ নিজ এলাকার সবচেয়ে যোগ্য, নির্ভীক ও নিঃস্বার্থ ব্যক্তিদের নাম প্রস্তাব করে এই নতুন আন্দোলনে শরিক হওয়ার অনুরোধ জানান ‘থ্রি-ইডিয়টস’ খ্যাত এই লদাখী সংস্কারক।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩১
সূর্যোদয়ভোর ৫:৪৬
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৫:৫৭
এশা রাত ৭:১৩

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩১
সূর্যোদয়ভোর ৫:৪৬
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৫:৫৭
এশা রাত ৭:১৩

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত