
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: নবনির্বাচিত রাষ্ট্রপতিকে লাল গোলাপের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর বনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার ( ২০ আগষ্ট,) রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম পেয়েছেন ৮৮ ভোট।
বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এমএম নাসির উদ্দিন। ফলাফল অনুযায়ী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী অলি আহমদ বীরবিক্রম পেয়েছেন ৮৮ ভোট।
নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন। তাদের মধ্যে তিনজন ভোটার অনুপস্থিত ছিলেন। অনুপস্থিতদের মধ্যে রয়েছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস।
এ ছাড়া চট্টগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা ভোটগ্রহণে অনুপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানাও ভোট দিতে উপস্থিত ছিলেন না। রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে নতুন রাষ্ট্রপতির সঙ্গে সরকারের শীর্ষ নেতৃত্বের সৌহার্দ্যের বার্তা উঠে এসেছে। এদিকে আগামী ২১ আগস্ট বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে।
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শপথ গ্রহণের পর আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে তার রাজনৈতিক জীবনে নতুন একটি অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।




























