সর্বশেষ
ই/সরাইলি হা/মলায় গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে আল্লাহর নামে জিকিরে মগ্ন অবস্থায় থাকা এক ফি/লিস্তিনি নারীর লাশ উদ্ধার
২০ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের বাজার দর কত?
করোনার ৪০ হাজার কোটি টাকার ব্যয়ের নথি নিয়ে প্রশ্ন, ফেরত আসেনি ১২০০ কোটি
আজ প্রিয়তমা স্ত্রীর প্রতি ভালোবাসা ও প্রশংসা প্রকাশের বিশেষ দিন
জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জনের ৩ দিনের রিমান্ড
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ ৩৪ হাজার টাকা
যে কোনো সময় এক দফায় রূপ নিতে পারে দাবি: জামায়াত আমির
১৯ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের বাজার দর কত?
আজ টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসী যুবকের মৃত্যু টাইমস নিউজ
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
মার্কিন অর্থনৈতিক চাপে কোণঠাসা ইরান, কমছে হরমুজকে ঘিরে তেহরানের দরকষাকষির শক্তি
অগ্নিকাণ্ডে বাংলাদেশি রোগীরদের মৃত্যুর ঘটনায় ভারতে চিকিৎসা নিতে রোগীর ভাটা; চাপে কলকাতার হাসপাতালগুলো
গ্রিসে এয়ার শোতে ফ্যান্টম যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত দুই পাইলট

ইরানের গ্যাস কেনা বন্ধ করো! বিদ্যুৎ সংকটের মুখে ইরাকের ওপর যুক্তরাষ্ট্রের চরম চাপ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করার পরিকল্পনার অংশ হিসেবে এবার বাগদাদের ওপর চাপ বহুগুণ বাড়িয়ে দিয়েছে ওয়াশিংটন। ইরানের সঙ্গে সব ধরনের জ্বালানি বাণিজ্য কমানোর জন্য ইরাক সরকারের ওপর কড়া হুঁশিয়ারি জারি করেছে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের নতুন এই পদক্ষেপের ফলে ইতোমধ্যে অভ্যন্তরীণ বিদ্যুৎ সংকটে থাকা ইরাক চরম কূটনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছে।

ইরাকি বার্তা সংস্থা শাফাক নিউজের প্রতিবেদনে জানানো হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বৈদেশিক মুদ্রার প্রবাহ বন্ধ এবং তেহরানের জ্বালানি খাতকে স্তব্ধ করতে ‘অর্থনৈতিক ডি-ডে’ ঘোষণা করার পরেই ইরাককে এই আল্টিমেটাম দেওয়া হয়েছে। বর্তমানে ইরাকের মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় এক-তৃতীয়াংশ থেকে ৪০ শতাংশ পর্যন্ত নির্ভর করে ইরান থেকে আমদানি করা প্রাকৃতিক গ্যাসের ওপর। প্রতি বছর ইরান থেকে গড়ে ৪০০ থেকে ৫০০ কোটি ডলারের গ্যাস ও বিদ্যুৎ কেনে বাগদাদ। মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরান থেকে এই জ্বালানি সরবরাহ সামান্য ব্যাহত হলেই ইরাকের জাতীয় গ্রিডে হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি দেখা দেয়।

মার্কিন বিধিনিষেধের কারণে ইরাক বিকল্প হিসেবে নিজস্ব গ্যাসক্ষেত্রের উন্নয়ন এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আঞ্চলিক পাওয়ার গ্রিড সংযোগের চেষ্টা করলেও রাতারাতি তা সম্ভব নয়। অন্যদিকে, কেবল ইরাকই নয়, ইরানের সবচেয়ে বড় তেল আমদানিকারক চীন, বার্ষিক বিশাল বাণিজ্যে যুক্ত থাকা তুরস্ক এবং বাণিজ্যিক হাব হিসেবে ব্যবহৃত সংযুক্ত আরব আমিরাতের ওপরও ট্রাম্প প্রশাসন বাণিজ্য গুটিয়ে নেওয়ার নতুন চাপ সৃষ্টি করেছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩১
সূর্যোদয়ভোর ৫:৪৬
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৫:৫৭
এশা রাত ৭:১৩

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩১
সূর্যোদয়ভোর ৫:৪৬
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৫:৫৭
এশা রাত ৭:১৩

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত