
আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি ডেস্ক: টানা তিন দফা কমানোর পর দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনা ও রুপার দাম। বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে এই নতুন দর কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, স্থানীয় বাজারে তেজাবী (পাকা) সোনার মূল্য বৃদ্ধি পাওয়ায় সামগ্রিক দাম সমন্বয় করা হয়েছে।
সোনার নতুন ও পরিবর্তিত দর:
২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা (বড়েছে ৫,৪৮২ টাকা)
২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা (বড়েছে ৫,২৪৯ টাকা)
১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকা (বড়েছে ৪,৪৯১ টাকা)
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা (বড়েছে ৩,৬৭৪ টাকা)
সোনার পাশাপাশি রুপার দামও কিছুটা বাড়ানো হয়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ৫ হাজার ১৩২ টাকা, ২১ ক্যারেটের ভরি ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ২০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ২৯ আগস্ট, ৩১ আগস্ট ও ২ সেপ্টেম্বর তিন দফায় ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে মোট ১৫ হাজার ৮৬৩ টাকা কমানো হয়েছিল।




























