সর্বশেষ
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
আন্তর্জাতিক
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম
ইসলামী ব্যাংক নিয়ে ‘জোরজবরদস্তি’ করলে ভালো ফল হবে না: ডা. শফিকুর রহমান
বিদ্যুতের দাম আবারও বাড়ছে? আজই আসছে নতুন মূল্যহার ঘোষণা

নতুন স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে হেফাজতে ইসলাম

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিজস্ব ডেস্ক: ড. ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান শুক্রবার সংবাদমাধ্যমে এক বিবৃতিতে সরকারে আলেমদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার তাদেরকে ধন্যবাদ জানান।

ওই বিবৃতিতে তারা বলেন, ‘নবগঠিত অন্তর্বর্তী সরকারকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আলেমদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য আমরা তাদের সাধুবাদ জানাই। অন্তর্বর্তী সরকারকে আমরা বলব, দ্রুত একটি জাতীয় মীমাংসাপত্র তৈরি করুন, যার ভিত্তিতে সামাজিক যত বিভেদ ও বিভাজন দূর হবে। সারাদেশে প্রতিশোধ ও জিঘাংসার যে মচ্ছব শুরু হয়েছে, তা বন্ধে একটি জাতীয় মীমাংসাপত্র এখন আবশ্যক। ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রতিটি হত্যা ও জুলুমের সুষ্ঠু বিচার করতে হবে, কিন্তু বদলা নয়। বদলা নিতে গেলে ন্যায়বিচার ধ্বংস হবে। আমাদের সমাজ থেকে শত্রুবধের রাজনীতি ও আকাঙ্ক্ষাকে চিরতরে দূর করতে হবে, যাতে করে ভারত-প্রযোজিত শাহবাগী ফ্যাসিবাদের দ্বিতীয় জন্ম না ঘটে। আমরা লড়াই-সংগ্রাম করেছি ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার জন্য, যাতে প্রাপ্য অধিকার ভোগ করে মানুষ সুন্দরভাবে বেঁচে থাকতে পারে এবং নির্ভয়ে ও নিরাপদে জীবনযাপন করতে পারে। আমাদের বিজয়কে সে পথেই নিয়ে যেতে হবে।

এ সময় হেফাজতের ইসলামের নেতারা আরো আরো বলেন, অনতিবিলম্বে একটি নতুন শাসনবিধি প্রণয়নের উদ্যোগ দ্রুত নিতে হবে। আমরা আবারো সেই পুরনো ছক ও বৃত্তে হাঁটতে চাই না। শাসনব্যবস্থা ও রাষ্ট্রকাঠামোর কাঙ্ক্ষিত পরিবর্তনে নতুন শাসনবিধি অনিবার্য। সময়ক্ষেপণের চড়া মূল্য যাতে আমাদের দিতে না হয়। এখনো নানা অপপ্রচার ও ষড়যন্ত্র চলছে। ফ্যাসিস্ট আওয়ামী অপশক্তি শান্তির বদলে নতুন কোনো নৈরাজ্য তৈরি করার চেষ্টা করলে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধে তারা আরো ক্ষতিগ্রস্ত হবে। তাই দেশের পরিস্থিতিকে নৈরাজ্য থেকে রক্ষা করতে সরকারকে দূরদর্শী ভূমিকা পালন করতে হবে।’ (প্রেস বিজ্ঞপ্তি)

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত